৫টি অ্যাকাউন্ট, ব্যাঙ্কে জমা ১৯ লক্ষ, পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সম্পত্তি কত?

সৌভিক মুখার্জী, কলকাতা: হাতেগোনা কয়েকটা দিন। তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। এবার পানিহাটি (Panihati) থেকে রাজ্যের বিরোধী দল বিজেপির হয়ে টিকিট পেয়েছেন আরজি কর হাসপাতালের ধর্ষিতা, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া রত্না দেবনাথ (Ratna Debnath) অরফে অভয়ার মা, যা নিয়ে গোটা রাজ্যের রাজনীতি তোলপাড়। টিকিট পেয়ে গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে তাঁর সম্পত্তির পরিমাণ উঠে এসেছে। কত টাকার মালিক বিজেপি প্রার্থী?

কত সম্পত্তি রয়েছে রত্না দেবনাথের নামে?

পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের জমা দেওয়া মনোনয়নপত্র অনুযায়ী, তাঁর নামে নিজস্ব কোনও জমি বা বাড়ি নেই। তবে তাঁর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ আনুমানিক ১৯ লক্ষ ২৪ হাজার ৩২ টাকা, যার মধ্যে হাতে নগদ রয়েছে ২০ হাজার টাকা আর ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা রয়েছে ১০ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা। এমনকি তাঁর কাছে ৩০ গ্রাম সোনা রয়েছে এবং একটি গাড়ি রয়েছে, যেটি স্বামীর সাথে যৌথ মালিকানাধীন। এই গাড়িটি তিলোত্তমা তাঁদেরকে উপহার দিয়েছিল। রত্না দেবনাথের নামে কোনও রকম ঋণ বা মামলা নেই।

অন্যদিকে তাঁর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, অভয়ার বাবা অর্থাৎ রত্না দেবনাথের স্বামীর মোট সম্পদের পরিমাণ ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৪৯ টাকা, যার মধ্যে ব্যাঙ্কে জমা রয়েছে ৩২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা, এবং তাঁর কাছে হাতে নগদ রয়েছে ৪০ হাজার টাকা। পাশাপাশি তাঁর নামে একটি ১০৮০ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত বসত বাড়ি রয়েছে, যার বাজারদর আনুমানিক ২০ লক্ষ টাকা। রত্না দেবনাথের স্বামীর নামে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (আনুমানিক ৫টি) রয়েছে। আর তাদের একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বলেই খবর।

আরও পড়ুন: ছাদে এভাবে বসান মাটির কলসি, এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল!

তবে প্রার্থীর স্বামীর বিরুদ্ধে কোনও রকম ফৌজদারী মামলা নেই বলেই হলফনামায় জানানো হয়েছে। আর আয়কর দাখিলের কোনও রকম তথ্য নেই। সবথেকে বড় ব্যাপার, তাঁর স্বামী ২০২৫-২৬ আলে বার্ষিক আয়ের পরিমাণ ৭২ হাজার ১৯০ টাকা। সোদপুরে একটি বাড়ি ছাড়া তাদের আর কোনও স্থাবর সম্পত্তি নেই বললেই চলে।  স্বামী এবং স্ত্রী দু’জনেই পেশায় ব্যবসায়ী। সেখান থেকে যা আয় হয় এবং ব্যাঙ্কের সুদ দিয়েই তাঁদের সংসার চলে।

Leave a Comment