=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

RCB-কে হারিয়ে বিরাট কোহলির কাছ থেকে বড় পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসকে কার্যত একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী (Virat Kohli Gifted Vaibhav Sooryavanshi)। গতকালের ম্যাচেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠেছিলেন তিনি। মাত্র 15 বলে অর্ধশতরান করার পর 26 বলে 78 রানের দাপুটে ইনিংস খেলেন সূর্যবংশী। সেই সূত্র ধরেই গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েছে রাজস্থান। আর এই ম্যাচের পরই RCB র বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর কারণে বিরাট কোহলির কাছ থেকে বড় উপহার পেলেন বৈভব।

বৈভবকে বড় উপহার বিরাটের

গতকাল বেঙ্গালুরুর নামজাদা বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করেছিলেন বৈভব সূর্যবংশী। এদিন মাত্র 26 বলে 8টি চার ও 7টি ছয় হাঁকিয়ে দলের ঝুলিতে 78 রান পুরে দিয়েছিলেন তিনি। শুক্রবার বৈভবের সেই দাপুটে ইনিংস দেখে এক প্রকার হা হয়ে গিয়েছিলেন অনেকেই। আসলে বৈভবের এই অনবদ্য ইনিংসের দৌলতেই 18 ওভারে 6 উইকেট হাতে রেখে জিতে যায় রাজস্থান। আর সেই ম্যাচের পরই দুর্দান্ত পারফরমেন্সের জন্য বৈভবকে বিশেষ পুরস্কার দিলেন বিরাট কোহলি।

বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারের কাছ থেকে পুরস্কার তো দূর কি বাত, তাঁর সান্নিধ্য পাওয়াই তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় কিছু। সেখানে রাজস্থানের ব্যাটসম্যান বৈভবকে ম্যাচ শেষে বিশেষ উপহার দিয়েছেন কোহলি। আসলে ম্যাচ শেষ হওয়ার পর বৈভব বিরাট কোহলির সাথে দেখা করতে গেলে তিনি 15 বছরের সূর্যবংশীর দলীয় টুপি বা RR এর টুপিতে একটি অটোগ্রাফ দিয়েছিলেন।

 

অবশ্যই পড়ুন: মাত্র ৩০০০ টাকায় আরামে হেসে খেলে ঘুরে আসুন দার্জিলিং! রইল পুরো গাইড

পরবর্তীতে নিজের X হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন বৈভব সূর্যবংশী। যেখানে বিহারের ক্রিকেটারের ছবির পাশাপাশি একটি ট্রফি, দলের টুপি ও একটি অরেঞ্জ ক্যাপ দেখতে পাওয়া গিয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে বৈভবের RR ক্যাপে অটোগ্রাফের পাশাপাশি বিরাট কোহলি লিখেছেন, “প্রিয় বৈভব, খুব ভাল করেছো।” প্রিয় ক্রিকেটারের কাছ থেকে এমন উপহার পেয়ে বৈভব যে সত্যিই আপ্লুত সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment