=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন করে নিজের নাম তুলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শনিবার, হায়দরাবাদের বিপক্ষে দুরন্ত শতরান করে বৈভব বুঝিয়ে দিয়েছেন বয়সে ছোট হলেও ব্যাট হাতে মোটেও খুদে নন তিনি। আসলে গোটা IPL ইতিহাসে যা কেউ করে দেখাতে পারেনি সেটাই গতকাল করে দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। আর এর মধ্যে দিয়ে তিনি ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের এক বড় রেকর্ড। বলাই বাহুল্য, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই এক সাক্ষাৎকার গেইলের রেকর্ড ভাঙার ইচ্ছা প্রকাশ করেছিলেন বৈভব।

ক্রিস গেইলের কোন রেকর্ড ভাঙলেন বৈভব?

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে হার্দিক পান্ডিয়াদের সাথে এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে ভাগ করে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। সেখানেই খেলোয়াড়কে প্রশ্ন করা হলে তিনি ক্রিস গেইলের 175 রানের IPL রেকর্ডটি ভাঙার ইচ্ছা প্রকাশ করেন। তবে গতকাল সেই রেকর্ড ভাঙতে পারেননি বৈভব। তাহলে গেইলের কোন রেকর্ড ভেঙে দিলেন বিহারের কিশোর? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এতদিন দ্রুততম 50টি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী।

এদিন মাত্র 36 বলে সেঞ্চুরি করার পাশাপাশি নিজের 15তম IPL ইনিংসে 50 নম্বর ছক্কাটি মারেন বৈভব সূর্যবংশী। ওদিকে ক্রিস গেইল নিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে 21টি ইনিংসে 50 ছক্কা মারার কীর্তি অর্জন করেছিলেন। তবে বৈভব যা করে দেখালেন তাতে গেইল অনেকটাই পেছনে পড়ে গেলেন সে কথা বলাই যায়। শুধু এই রেকর্ডই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দুটি শতরান করা প্রথম অনভিজ্ঞ খেলোয়াড় হয়ে উঠেছেন বৈভব।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: ভেঙে পড়বে LSG-র ব্যাটিং অর্ডার! বল হাতে অ্যাকশন মোডে KKR-র ১৮ কোটির পেসার

প্রসঙ্গত, অবাক লাগলেও শনিবার ম্যাচের আগে বৈভব সূর্যবংশী সব রকম ভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি এদিনের ম্যাচে সেঞ্চুরি করবেন। এদিন টিম বাসের উইন্ডশিল্ডে বৈভব 100 লেখেন। বৈভব যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই মাঠে নেমে করে দেখালেন তিনি। সেঞ্চুরি করে বৈভব বুঝিয়ে দিলেন তিনি কথা রেখেছেন।

Leave a Comment