=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সেমিকন্ডাক্টর খাতে লাফ ভারতের, চেন্নাইয়ে লঞ্চ হল দেশীয় ‘সিলিকন ফোটোনিক্স’ প্রযুক্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: সিলিকন ফোটোনিক্স (Silicon Photonics) প্রযুক্তিতে স্বনির্ভরতার পথে এবার বিরাট মাইলফলক স্পর্শ করে ফেলল ভারত (India)। সম্প্রতি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি বিশেষ সমাধান—সিলিকন ফোটোনিক্স প্রসেস ডিজাইন কিট এবং ইউনিভার্সাল প্রোগ্রামাবেল ফোটোনিক আইসি টেস্ট ইঞ্জিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আর একে ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জনের যুগান্তয়ারী পদক্ষেপ হিসেবেই ধরা হচ্ছে।

আইআইটি মাদ্রাজের বিরাট গবেষণা

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থায়নে পরিচালিত CoE-CPPICS প্রকল্পের আওতায় আইআইটি মাদ্রাজের গবেষকরা এই প্রযুক্তি উদ্বোধন করেছেন বলেই খবর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সচিব এস কৃষ্ণন এই উন্নত প্রযুক্তির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অমিতেশ সিনহা, অধ্যাপক শান্তি ভট্টাচার্য সহ বেশ কিছু প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

কী এই সিলিকন ফোটোনিক্স?

বলে দিই, সাধারণ ইলেকট্রনিক্স চিপে বিদ্যুতের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়। তবে সিলিকন ফোটোনিক্স প্রযুক্তিতে তা হয় আলোর মাধ্যমেই। যার ফলে ইন্টারনেটের গতি বহুগুণ বাড়ে এবং বিদ্যুৎ খরচ অত্যন্ত কম হয়। আর এই কিটে ৫০টির বেশি পরীক্ষিত কম্পোনেন্ট রয়েছে। এর ফলে দেশের স্টার্টআপ, প্রতিরক্ষা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সহজেই নিজস্ব ফোটোনিক চিপ ডিজাইন করতে পারবে। এমনকি ইউনিভার্সাল পিপিআইসি টেস্ট ইঞ্জিনটি মূলত একটি স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম, যেটি অত্যন্ত আধুনিক মডেল পরীক্ষার কাজকে আরও সহজ করে দেবে।

আরও পড়ুন: IPL শেষ হলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ সুপারস্টার প্লেয়ার!

এই উদ্বোধনী অনুষ্ঠানে এস কৃষ্ণন জানিয়েছেন, ভারত এখন বিশ্বমানের সিলিকন ফোটোনিক্স প্রযুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনের আওতায় এই প্রযুক্তি ভারতকে সেমিকন্ডাক্টর হাব হিসেবে গড়ে তুলবে। অন্যদিকে অমিতেশ সিনহা বলেন যে, এই প্রযুক্তি শুধুমাত্র সাধারণ কম্পিউটার নয়, বরং কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হবে। ভবিষ্যতে মালয়েশিয়ার সিলটেরা ফাউন্ড্রি এবং বেঙ্গালুরুর ইজমো মাইক্রোসিস্টেমসের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এটি আরও উন্নত হবে।

Leave a Comment