=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমে শরীর সুস্থ রাখবে লাউ কাতলার ঝোল, জেনে নিন সুস্বাদু রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি যে এক্কেবারে খাঁটি তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বাইরে থাকলেও মাছ খাওয়া চাই ই চাই। তিন বেলা না হোক অন্তত দুই বেলা মাছ খাওয়া দরকার। তবে গরমের দিনে অনেকেই বেশি মশলা দিয়ে মাছের ঝোল (Cooking Tips) খেতে একদমই পছন্দ করে না, তাই আমাদের আজকের প্রতিবেদন সকলের জন্য নিয়ে এসেছে লাউ কাতলার পাতলা ঝোলের (Lau Katla Curry Recipe) রেসিপি।

লাউ কাতলার পাতলা ঝোলের রেসিপি

গরমের দিনে লাউ খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। কারণ লাউয়ের রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিংক। এই উপাদানগুলো ত্বকের কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ফ্রি র‍্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে। শুধু তাই নয়, লাউয়ের প্রায় ৯২ শতাংশই জল । নিয়মিত এই রস পানে শরীর ভেতর থেকে আর্দ্র থাকে। এছাড়াও হজমের গোলমাল এবং অতিরিক্ত মানসিক চাপ বার্ধক্যের গতি ত্বরান্বিত করতে এই সবজি খুবই উপকারী। অন্যদিকে কাতলা মাছ তো সকলের প্রিয়। তাই আজ এই উপকারী লাউ দিয়েই বানাবো হবে লাউ কাতলার পাতলা ঝোল। একনজরে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

লাউ কাতলার ঝোল করার জন্য যে সকল উপকরণ দরকার, সেগুলি হল, কয়েকটি কাতলা মাছের টুকরো, লাউ, কাঁচা লঙ্কা, আদা, কালো জিরে, রাঁধুনি, তেজপাতা, নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং সর্ষের তেল।

পদ্ধতি

লাউ কাতলার পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে কাতলা মাছগুলি ভালো করে ধুয়ে নিন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওই মাছগুলি ভেজে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেলে তেল ছাকিয়ে অন্য একটি পাত্রে রাখতে হবে। এবার কড়াইয়ের ওই একই তেলে সামান্য কালো জিরে, রাঁধুনি, তেজ পাতা এবং কাঁচা লঙ্কা চিরে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আবার পরিমাণ মতো ধনে গুঁড়ো, নুন এবং হলুদ। ভালো করে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: এক, দুই নাকি পাঁচ? কটি কাণ্ডের লাকি ব্যাম্বু আপনার জন্য শুভ জানুন

মশলা গুলো ভালো করে মেশানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে লাউগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে মাঝারি আঁচে কড়াই ঢেকে সিদ্ধ করে নিতে হবে। ৩-৪ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে লাউগুলো সিদ্ধ হয়েছে নাকি, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ওর মধ্যে ঝোল রাখার মতো জল দিয়ে ওর মধ্যে ভাজা মাছগুলো দিতে ঢেকে দিতে হবে। ৫-৬ মিনিট পর ভালো করে ফুটে এলে তা নামিয়ে নিলেই তৈরি লাউ কাতলার ঝোল।

Leave a Comment