=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উত্তরবঙ্গের লুকোনো রত্ন, দার্জিলিং ভুলে ঘুরে আসুন প্রকৃতির কোলে থাকা এই অফবিট

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি নিরিবিলিতে কোথাও কয়েকটা দিন কাটাতে চাইছেন? পাহাড়, জঙ্গল ও নদী থাকবে এমন জায়গা খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। উত্তরবঙ্গ তো অনেক গিয়েছেন, কিন্তু আজকের এই আর্টিকেলে আপনাদের উত্তরবঙ্গের এমন এক অফবিট (North Bengal Offbeat) জায়গার সন্ধান দেব যে জায়গাটি সম্পর্কে আপনি না কোনওদিন শুনেছেন না কোনওদিন গিয়েছেন। উত্তরবঙ্গের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। কিই না নেই সেখানে, দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও অনান্য এত সুন্দর কিছু জায়গা আছে যা আপনার শরীর ও মন দুইই ভালো করে দিতে বাধ্য। যাইহোক, আর দেরি না করে জানিয়ে রাখি, আজ আপনাদের যে জায়গাটি সম্পর্কে তথ্য দেব সেটির নাম হল ‘ডালিমখোলা’ (Dalim Khola)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেবেন।

গরমের ছুটিতে ঘুরে আসুন ‘ডালিমখোলা’

ডালিমখোলা…উত্তরবঙ্গের আরও একটি লুকনো রত্ন। এখানকার প্রকৃতি, জলবায়ু এতটাই ভালো যে আপনার অন্য কোথাও যেতে ইচ্ছা হবে না। মনে হবে ঘণ্টার পর ঘণ্টা ডালিমখোলার মতো নিরিবিলি এক জায়গায় কাটিয়ে দিতে। ভ্রমণপিয়াসুদের কাছে দার্জিলিং অফবিট যতটা পরিচিত বা জনপ্রিয়, কালিম্পং অফবিট ‘হয়তো’ ততটাও নয়। কিন্তু কালিম্পং জেলার এক শান্ত, নিরিবিলি পাহাড়ি গ্রাম ডালিমখোলা। শহরের খুব কাছেই, কিন্তু এখনো অনেকেই এই সুন্দর জায়গাটার কথা জানেন না।

আরও পড়ুনঃ কলকাতা সহ ৭ জেলায় কালবৈশাখী, শিলাবৃষ্টির সতর্কতা! আজকের আবহাওয়া

এই ডালিমখোলায় এলে আপনি চারদিকে পাহাড়, সবুজ জঙ্গল আর নদীর ধারে এক স্বাভাবিক শান্ত পরিবেশ অনুভব করবেন। সবথেকে বড় কথা, এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক স্মৃতি, যার নাম হল ডালিম ফোর্ট। এক সময় এই দুর্গ ছিল পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ স্থান। তবে আজ তার ধ্বংসাবশেষই গ্রামটির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে এখানে ভূতেদের বাস। এই ডালিমখোলার আরও একটি বড় বিশেষত্ব কী জানেন, এই জায়গাটি যে কোনও আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। বছরের যে কোনও সময়েই আসুন না কেন, এই জায়গার এক আলাদাই সুন্দর রূপ আপনি উপভোগ করতে পারবেন। এখানে কাছেই রয়েছে গরুবাথান। চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন।

কীভাবে পৌঁছাবেন?

নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গা ডালিমখোলায় কীভাবে পৌঁছাবেন? তাহলে সেটার জন্য আপনাকে আগে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়িভাড়া করে পৌঁছে যেতে পারবেন ডালিমখোলায়। থাকার জন্য এখানে পেয়ে যাবেন বেশ কিছু হোমস্টে। তাহলে দেরি না করে সামনের গরমের ছুটি পড়লেই ঘুরে আসুন এই ছোট্ট পাহাড়ি উপত্যকা থেকে।

Leave a Comment