=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদা-এনজেপি ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল। আপনিও কি একা বা প্রিয়জনের সঙ্গে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

শিয়ালদা টু এনজেপি ট্রেন দিল রেল

নতুন ট্রেনটি নিয়ে ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে অনেকেরই মন খুশিতে ভরে উঠবে বলে মনে করা হচ্ছে। এমনিতে সারা বছরই উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে কোন ট্রেনের টিকিট পাওয়া আর ভগবানের দেখা বাবা প্রায় সমান ব্যাপার। হয় ওয়েটিং লিস্ট নয়তো ৱ্যাক হয়ে থাকে ট্রেনের টিকিট। তবে আর নয় কারণ এবার আজ নতুন একটি ট্রেনের ঘোষণা করা হল। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ দুপুর ০৩১৭৫ শিয়ালদা নিউ জলপাইগুড়ি ট্রেনটি (Sealdah-NJP Train) ছাড়বে।

ট্রেনের সময়সূচি ও স্টপেজ

এবার আসা যাক ট্রেনটির সময়সূচী এবং স্টপেজ সম্পর্কে। রেল জানিয়েছে, ০৩১৭৫ শিয়ালদা নিউ জলপাইগুড়ি ট্রেনটি অসংরক্ষিত হিসেবে চলবে।  এই ট্রেনটি আজ শুধমাত্র একমুখী হিসেবেই চলবে। আজ বৃহস্পতিবার দুপুর ১৩:১০ নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি।

এবার জেনে নেওয়া যাক যাত্রাকালে কোন কোন স্টেশনে ট্রেনটি থামবে সে সম্পর্কে। রেল জানিয়েছে, বিশেষ ট্রেনটি নৈহাটি জংশন, রানাঘাট জংশন, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা এবং মালদা স্টেশনে থামবে। এই ট্রেনে আপনি  জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস ট্রেন পেয়ে যাবেন।

Leave a Comment