=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট, পাল্টা হুঁশিয়ারি ইরানের

সৌভিক মুখার্জী, কলকাতা: এ কি! এবার আস্ত হরমুজ প্রণালীকেই (Strait of Hormuz) নিজের নামে করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! নাম দিলেন ‘ট্রাম্প প্রণালী’। উত্তেজনার পারদ যেন দিনের পর দিন বাড়ছে। অন্যদিকে মুখে সেলুটেপ মেরে বসে মেই ইরানও। তেহরানের সতর্কবার্তা—‘ঝড় আসছে’। তাহলে কি হরমুজ নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে জলঘোলা? আদতে কার দখলে এই গুরুত্বপূর্ণ জলপথ? উঠছে প্রশ্ন।

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

জানিয়ে দিই, গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে নিজেই হরমুজের মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেখানে জ্বলজ্বল করে লেখা রয়েছে ‘ট্রাম্প প্রণালী’। যদিও প্রথমে @IStandWithTrump47 নামের এক এক্স হ্যান্ডেল থেকে এই পোষ্ট করা হয়েছিল। পরে ট্রাম্প নিজে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তা পোস্ট করেন। সংঘাতের মধ্যেই প্রশ্ন উঠছে, তাহলে আদতে এই জলপথের অংশীদার কে? জোর খাটিয়ে ট্রাম্প নিজের দখলে করতে চাইছেন হরমুজ?

উল্লেখ করার বিষয়, আগে থেকেই আমেরিকা দাবী করেছিল যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণাধীন। এমনকি তারা সুনির্দিষ্ট পরিসংখ্যানও দিয়েছিল। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল, ইতিমধ্যে ৪২টি জাহাজকে ঘুরপথে পাঠানো হয়েছে। আর তারাই জাহাজগুলি থেকে টোল আদায় করবে। যার ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছিল তেহরান। সবথেকে বড় ব্যাপার, এখনও পর্যন্ত ৬৯ মিলিয়ন ব্যারেল তেল প্রবেশে বাধা দিয়েছে আমেরিকা। তবে তার মধ্যে এই গোটা প্রণালীকে ট্রাম্পের নিজের নামে করে নেওয়াতে ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ল সোনা, রুপোর দাম! কলকাতায় আজকের রেট কত?

প্রশ্ন উঠছে, হরমুজের উপর একছত্র আধিপত্য বিস্তারের জন্য কি ট্রাম্পের এই প্ল্যান? যদিও চুপ করে বসে নেই ইরান। কারণ, তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ‘ঝড় আসছে’। সেই কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ আরও তুঙ্গে। এখন ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তাও অজানা বিশেষজ্ঞদের মধ্যে। সবথেকে বড় ব্যাপার, হরমুজ দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলে আমেরিকা কোনও বাধা দেবে কিনা তা নিয়েও থাকছে সংশয়।

Leave a Comment