=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৭.৫ গুণ বাড়তে পারে পেনশন! সুদের হার নিয়েও বড় ঘোষণা করতে পারে EPFO

সহেলি মিত্র, কলকাতা: পেনশন (Pension) নিয়ে বাড়ছে অপেক্ষা। এই অপেক্ষার অবসান কবে ঘটবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অবশেষে আশার ক্ষীণ আলো দেখতে পাচ্ছেন EPFO সদস্যরা। জানা যাচ্ছে, সরকার শীঘ্রই লক্ষ লক্ষ PF অ্যাকাউন্টধারীকে স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনিতেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তার সদস্যদের স্বস্তি দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বিবেচনা করছে। সবচেয়ে উল্লেখযোগ্য আলোচনাটি হলো ন্যূনতম পেনশন ৭.৫ গুণ বৃদ্ধি করা। সত্যিই কি বাড়বে? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

৭.৫ গুণ পেনশন বাড়াতে চলেছে সরকার?

বিভিন্ন সূত্রে খবর, সরকার কর্মচারী পেনশন স্কিম (EPS-95)-এর অধীনে ন্যূনতম পেনশন বর্তমান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার একটি প্রস্তাব বিবেচনা করছে। শ্রমিক সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি এবং একটি সংসদীয় কমিটির সুপারিশের পর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আশা এখন অনেকটাই বেড়েছে।

এটিএম থেকে উঠবে PF-এর টাকা?

পেনশনের পাশাপাশি, ইপিএফও এখন তার সদস্যদের জন্য পিএফ ফান্ডের টাকা তোলার প্রক্রিয়াও আরও সহজ করতে কাজ করছে। শীঘ্রই এটিএম-ভিত্তিক পিএফ -এর টাকা তোলার ব্যবস্থা চালু করা হতে পারে, যার ফলে সদস্যরা প্রয়োজনে কোনোরকম দেরি ছাড়াই তাদের নিজস্ব টাকা সহজেই তুলে নিতে পারবেন।

আরও পড়ুনঃ হাওড়া-শিয়ালদা লাইনে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করল রেল, দেখুন তালিকা

এছাড়াও, অ্যাকাউন্টগুলোতে ৮.২৫% হারে সুদ প্রদানের একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে, সুদের পরিমাণ সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ডিজিটাল প্রযুক্তি এবং অটোমেশনকে কাজে লাগিয়ে ইপিএফও (EPFO) দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে সংস্থাটি ৮৩.১ মিলিয়ন দাবি নিষ্পত্তি করেছে, যা পূর্ববর্তী বছরের ৬০.১ মিলিয়নের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বর্তমানে প্রায় ৭১% অগ্রিম দাবি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়।

ই প্রাপ্তি পোর্টাল লঞ্চ

সবথেকে বড় কথা, দীর্ঘদিন ধরে যাদের পিএফ-এর টাকা আটকে ছিল তাঁদের সুবিধার জন্য ইপিএফও নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে যার নাম ই প্রাপ্তি। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি পুনরায় সক্রিয় করার জন্য EPFO ​​”ই-প্রাপ্তি” নামে একটি নতুন পোর্টাল চালু করেছে। ব্যবহারকারীরা আধার-ভিত্তিক অ্যাক্সেস ব্যবহার করে সহজেই তাদের পুরানো অ্যাকাউন্টগুলি লিঙ্ক করতে পারবেন। এই ডিজিটাল পরিবর্তনগুলির ফলে, চেকের ছবি আপলোড করা ছাড়াই এখন ৬৬.৮ মিলিয়ন দাবি প্রক্রিয়া করা হচ্ছে।

Leave a Comment