=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরও ২ ঘণ্টা কমে উত্তরবঙ্গে, তিস্তা তোর্ষা এক্সপ্রেসের সময় কমাচ্ছে রেল

সহেলি মিত্র, কলকাতা: তিস্তা তোর্ষা এক্সপ্রেস (Teesta Torsha Express) শিয়ালদা থেকে ছাড়া উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন। তবে সাম্প্রতিক সময়ে যাত্রীদের মধ্যে এই ট্রেন নিয়ে জনপ্রিয়তা অনেকটাই কমেছে বলে দাবি করা হয়েছে। এহেন পরিস্থিতিতে এই ট্রেনের প্রতি মানুষের ভালোবাসা আরো কিছুটা জাগিয়ে তুলতে রেলের তরফে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের  সময় নাকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

সময় কমছে তিস্তা তোর্সা এক্সপ্রেসের

সূত্রের খবর, তিস্তা তোর্সা এক্সপ্রেসের যাত্রাপথের সময় প্রায় দু’ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নতুন ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে বিভিন্ন ডিভিশনে। এতে ট্রেনের গতি বাড়বে এবং সময়ও কমবে।রেল সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন থেকে এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় কমিয়ে আনার প্রস্তাব পাঠানো হয়েছে। কাঠিহার ডিভিশনে প্রায় আধঘণ্টা সময় কমেছে, অন্য ডিভিশনেও সময় কমবে। মূলত কাঞ্চনজঙ্ঘা এবং পদাতিক এক্সপ্রেস ট্রেনের মতো গুরুত্বপূর্ণ ট্রেন গুলির ওপর চাপ কমাতেই তিস্তা তোর্সা এক্সপ্রেস নিয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে বলে খবর।

ঘন্টায় ১১০ কিমি অবধি চলবে ট্রেন

জলপাইগুড়ি থেকে অসমের বঙ্গাইগাঁও-এর বিভিন্ন অংশ পর্যন্ত নতুন ট্র্যাক বসানোর কাজ চলছে। নতুন ট্র্যাকে ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বা তার বেশি গতিতে ট্রেন চলতে পারবে। ফলে যাত্রাপথের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে সব কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো সুবিধা পাওয়া সম্ভব নয়। সূত্রের খবর, আগের তুলনায় তিস্তা তোর্সা এক্সপ্রেসের চাহিদা কিছুটা কমেছে। দূরের পথে ট্রেন ছাড়লে যাত্রীদের মধ্যে আগ্রহ আবার বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রেলের কাছে সময় বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ এবার ট্রেনেই মিলবে বিমানের মতো পরিষেবা, তৈরি হবে প্রিমিয়াম এক্সিকিউটিভ পড

বর্তমানে আলিপুরদুয়ার থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেন বিকেল ৩টা ৩৫ মিনিটে গন্তব্যে পৌঁছয়। নতুন ব্যবস্থায় সময় আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে। সম্পর্কে বললে তিস্তা তোর্সা এক্সপ্রেস শিয়ালদা থেকে প্রতিদিন দুপুর তিনটে নাগাদ ছেড়ে যায়। ট্রেনটি আলিপুরদুয়ার অবধি যায়। এটি প্রতিদিন চলে এবং প্রায় ১৭ ঘন্টা ৫০ মিনিটে মোট ৭১৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তিস্তা তোর্সা এক্সপ্রেসের গড় গতিবেগ ঘন্টায় ৪২ কিমি এবং এটি উৎস ও গন্তব্য স্টেশনের মধ্যে ২৫টি স্টেশনে থামে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, ১৩১৪১ নম্বর ট্রেনটি নিউ আলিপুরদুয়ার থেকে সকাল ১১:৪৫ মিনিটে ছেড়ে যায় এবং যাত্রার পরের দিন ভোর ০৪:৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছায়।

Leave a Comment