=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL-র মাঝেই সচিন পুত্র অর্জুনকে ৫ গুন বেশি দামে কিনল এই দল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস দলে রয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তবে দুঃখের বিষয়, আজ পর্যন্ত দলের একাদশে জায়গা পাননি তিনি। LSG বাহিনীরও অবস্থাও ভাল নয়। বর্তমানে চার পয়েন্ট নিয়ে তালিকার 10 নম্বরে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এমতবস্থায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে সচিন পুত্রকে নিয়ে এল বড় খবর। জানা যাচ্ছে, প্রায় পাঁচ গুণ দামে অর্জুনকে কিনেছে একটি দল। IPL শেষ হলেই বিশেষ লিগে নামবেন তিনি।

এই লিগে খেলবেন সচিন পুত্র

জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই এ বছর টি-টোয়েন্টি মুম্বই লিগে খেলবেন অর্জুন তেন্ডুলকর। সেই টুর্নামেন্টের আগেই নিলামে অর্জুনকে 10 লাখ টাকা দিয়ে কিনেছে এআরসিএস আন্ধেরি। জানা গিয়েছে, এই টুর্নামেন্টের নিলামে মাত্র 2 লাখ টাকার বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন সচিন পুত্র। সেই মূল্য থেকে অন্তত পাঁচ গুণ বেশি দাম পেলেন ভারতীয় ক্রিকেটার।

বলাই বাহুল্য, আন্ধেরি দলে রয়েছেন শিবম দুবেও। শুধু তাই নয়, নিলাম থেকে 1.1 মিলিয়ন রুপিতে মুশির খানকেও কিনেছে আন্ধেরি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুশির খান রয়েছেন পাঞ্জাব কিংসে। যদিও পাঞ্জাবের একাদশে আজ পর্যন্ত জায়গা হয়নি এই খেলোয়াড়ের। সব মিলিয়ে বলাই যায়, পরিচিত এবং অভিজ্ঞ খেলোয়াড়রা থাকায় অর্জুন অনেক কিছু শেখার সুযোগ পাবেন এই লিগে।

কবে শুরু হচ্ছে মুম্বই টি-টোয়েন্টি লিগ?

শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আসন্ন জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মুম্বই টি টোয়েন্টি লিগ। যদিও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কমবেশি প্রত্যেকেই আশা করছেন IPL শেষ হওয়ার পর এই লিগ শুরু হতে খুব একটা অপেক্ষা করতে হবে না। কাজেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতেই নতুন একটি লিগ উপভোগ করার সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

অবশ্যই পড়ুন: রাত পোহালেই ভোট গণনা শুরু, তার আগেই প্রমাণ সহ ভয়াবহ অভিযোগ শুভেন্দু অধিকারীর

প্রসঙ্গত, 2023 সিজনে মুম্বইয়ের হয়ে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল অর্জুনের। এরপর এই দলের হয়ে 5 ম্যাচে 13 রান এবং তিনটি উইকেট নিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, অর্জুন ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। সাধারণত নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোনও দেশীয় লিগে খেলতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও সচিন পুত্রকে মুম্বই লিগে খেলার ছাড়পত্র দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Leave a Comment