=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

PSL-এ রাহুল দ্রাবিড়ের গুণগান, হঠাৎ কী হল পাকিস্তানে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তথা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) প্রশংসার ঝড় উঠল পাকিস্তানে! জানা যাচ্ছে, গত শুক্রবার পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং হায়দরাবাদ কিংসমেন। সেই ম্যাচেই মাত্র 2 রানের ব্যবধানে জয় নিশ্চিত করে হায়দরাবাদ। আর সেই সাফল্যের নেপথ্যে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচকে একপ্রকার দায়ী করেছেন হায়দরাবাদের এক ক্রিকেটার। দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওই ক্রিকেটার জানান, ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তারা। রাহুল দ্রাবিড়ের চিন্তাভাবনাকে অনুসরণ করেই এই জয় এসেছে।

 দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ PSL প্লেয়ার!

এদিন প্রথমে ব্যাট করতে নেমে 184 রান তোলে ইসলামাবাদ ইউনাইটেড। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 5 উইকেট হাতে রেখে 187 রান তুলে জিতে যায় হায়দরাবাদ। না বললেই নয়, এ দিনের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন হায়দরাবাদের হুনেন শাহ। মাত্র 37 রান খরচ করে দুই উইকেট তুলে নেন তিনি। বলা যেতে পারে, তিনি একাই প্রতিপক্ষের জয়ের পথ অবরুদ্ধ করে দিয়েছিলেন।

এদিন ইসলামাবাদ ইউনাইটেডের দুর্গ ভাঙতে বড় অবদান রেখেছিলেন মহম্মদ আলিও। 4 ওভারের কোটায় 44 রান খরচ করলেও শেষ মুহূর্তে জোড়া উইকেট তুলেছিলেন তিনি। ম্যাচের পর ক্যামেরার মুখোমুখি হয়ে বোলার হুনেন শাহের প্রশংসা করতে গিয়ে রাহুল দ্রাবিড়ের প্রসঙ্গ তোলেন তিনি। এদিন মহম্মদ আলিকে বলতে শোনা গিয়েছিল, “হুনেন যেভাবে বল করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমার ওর উপর চিরকালই বিশ্বাস ছিল।”

 

অবশ্যই পড়ুন: মিলবে তিন মাসের বকেয়া, এবার DA বাড়ল এই কর্মীদের

মহম্মদ আলির সংযোজন, “ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় একটা কথা বলেন, যে ব্যক্তি পরিশ্রম করে, ঈশ্বর শুধুমাত্র তাঁকেই সাহায্য করে। হুনেনের ক্ষেত্রেও আজ সেটাই হয়েছে।” সব মিলিয়ে বলাই যায়, পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয় তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করার মধ্যে দিয়ে দ্রাবিড়ের অবদান স্মরণ করলেন মহম্মদ আলি। কেউ কেউ বলছেন, নিজেদের জয়ের নেপথ্যে রাহুলের অবদান একপ্রকার স্বীকার করে নিলেন তিনি।

Leave a Comment