=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডেভিড ওয়ার্নারের রেকর্ড গুঁড়িয়ে দিলেন সঞ্জু স্যামসন, এবার পালা এবি ডিভিলিয়ার্স-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আসলে এই ভারতীয় ক্রিকেটার IPL এ যে ব্যাট হাতে তাণ্ডব চালাবেন সেটা বুঝাই গিয়েছিল বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেই। এই আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সঞ্জু। গতকাল দিল্লির ম্যাচেও তাঁকে দেখা গেল রুদ্রমূর্তিতে। এদিন 52 বলে 87 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শুধু তাই নয়, এই ম্যাচে ছয়টি ছক্কা মারেন তিনি। এবার সেই সূত্র ধরেই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গেলেন সঞ্জু।

ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান স্টার্ক ক্রিস গেইলের দখলে। এই তারকা ক্রিকেটার 357টি ছয় মেরে এই কীর্তি করেছিলেন। অন্যদিকে 317টি ছয় মেরে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা। অন্যদিকে 306টি ছক্কা মেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। একই সাথে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ছয়ের সংখ্যা 264টি।

বলাই বাহুল্য, এই মুহূর্তে তালিকার 5 নম্বরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি মেরেছেন 251টি ছয়। তবে যে কথা না বললেই নয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত 21টি ছয় মারার সাথে সাথেই 240টি ছয় হাঁকিয়ে ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন সঞ্জু। ওদিকে অস্ট্রেলিয়ান তারকা এখন 236টি ছয় নিয়ে সপ্তম স্থানে জায়গা করেছেন। হিসেব বলছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সঞ্জু যদি নিজের ব্যাটিং দাপট অব্যাহত রাখতে পারেন। সেক্ষেত্রে আর 12টি ছয় মেরে তিনি ভেঙে ফেলবেন এবি ডেভিলিয়ার্সের রেকর্ডও।

অবশ্যই পড়ুন: মমতা না চাইলেও ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর দুই উপদেষ্টা আলাপন, হরিকৃষ্ণ

প্রসঙ্গত, IPL ইতিহাসে আজ পর্যন্ত 232টি ছয় মেরেছেন ভারতীয় তারকা কে এল রাহুল। টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যানের তাতে এবার সুযোগ রয়েছে ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেওয়ার। তিনি যদি পরবর্তী ম্যাচে আর মাত্র 5টি ছয় মারতে পারেন তাহলে এই কাজ সম্পূর্ণ করবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়।

Leave a Comment