=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমে হিট ট্রেন্ডিং ‘ডাব কফি’, জানুন বানানোর সহজ উপায়

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকাল মানেই ঠাণ্ডা জাতীয় কিছু খাওয়া। সে আইসক্রিম হোক বা কোল্ড ড্রিংকস। তবে প্রাণ তৃপ্তি আনতে অনেকেই দুধ-চিনি দেওয়া কোল্ড কফি (Coffee Recipe) বেশ খেতে পছন্দ করে। তবে এখন সেই কফি খানিক ব্যাকডেটেড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রেন্ডে উঠে এসেছে ‘ডাব-কফি’ বা টেন্ডার কোকোনাট কফি (Tender Coconut Coffee Recipe)। যা খেতেও লাগে দারুণ।

ট্রেন্ডিং ডাব কফি

গ্রীষ্মকালে ডাবের জল পান করা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। এতে শরীর যেমন আর্দ্র থাকে, ঠিক তেমনই চুল, ত্বক ভালো থাকে। আসলে ডাবের জলে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং অ্যামিলেসের মতো বায়ো-অ্যাক্টিভ এনজাইম। এমনকি ডাবের জল পান করলে শরীরে কোলাজেন তৈরির ভারসাম্য বজায় থাকে। ফল তাই এককথায় বোঝাই যাচ্ছে ডাবের জল হল সেরা পানীয়। তাই আজ এই ডাবের জল দিয়েই বানিয়ে নেওয়া যাক ডাব কফি বা টেন্ডার কোকোনাট কফি।

উপকরণ

ডাব কফি বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল- মধু, দুধ, ডাবের জল, ডাবের মালাই, কফি পাউডার, এবং বরফ কুঁচি। আমাদের সকলের রান্নাঘরে সমস্ত উপাদানই কম বেশি থাকে। তবে শুধু বাজার থেকে আনতে হবে কচি ডাব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ডাব কফি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি।

প্রণালী

ডাব কফি বানানোর জন্য প্রথমে বাজার থেকে কিনে আনা ডাবকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সেই ডাব থেকে জল বের করে ছেঁকে নিতে হবে। অন্যদিকে ডাবের থেকে জল বের করার পর মালাইটা চামচের সাহায্যে স্কুপ করে নিন। একটি মিক্সিতে মালাই ও ডাবের জল একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ওর মধ্যে পরিমাণমতো মধু মিশিয়ে দিতে হবে। তবে যাঁদের ডায়াবিটিস আছে তাঁরা মধু বাদ দিতে পারেন। এবার সেটাকে আরও একবার ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় দুর্দান্ত স্বাদ, দুপুরের মেনুতে রাখুন মানকচুর পুর ভরা পটল

অন্যদিকে একটি কাপে গরম জলে কফি পাউডার মিশিয়ে ভাল করে নেড়ে নিন। তার পর তাতে দুধ ঢালুন। এবার একটি গ্লাসে প্রথমে বরফ কুচি দিয়ে তাতে প্রথমে কফির মিশ্রণ ঢেলে নিতে হবে। এরপরেই মালাইয়ের মিশ্রণটি কফির উপর থেকে ঢেলে নিতে হবে। কোল্ড কফিটাকে আরও আকর্ষণীয় করার জন্য ওর উপর কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। ব্যাস তাহলেই তৈরি ডাব কফি বা টেন্ডার কোকোনাট কফি।

Leave a Comment