=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বারাসাত, মধ্যমগ্রামে জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছে” বললেন শমীক ভট্টাচার্য

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফল গিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। সাধারণ মানুষের রায়ে বাংলায় সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদির দল। সব ঠিক থাকলে, আগামী 9 মে ব্রিগেডে শপথ গ্রহণ করবে বিজেপি সরকার। আর তার ঠিক আগেই গতকাল রাতে মধ্যমগ্রাম (Madhyamgram) দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। যে ঘটনায় দোষীদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিজেপি নেতা অর্জুন সিং। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

মধ্যমগ্রাম, বারাসাতে চলছে জাল আধার, ভোটার কার্ড চক্র?

বুধবার, রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর PA খুনের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব! এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূলের ভাষায় আমরাও কথা বলতে পারি.. কিন্তু বলছি না, বলবও না!” এদিন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ শমীক বাবু এও বললেন, দুষ্কৃতীরা বাংলাকে নিজেদের স্বর্গরাজ্য মনে করেছে। বারাসাত, মধ্যমগ্রাম ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়। দিনের পর দিন ধরে এই জায়গাগুলিতে সমাজ বিরোধী কার্যকলাপ চলছে। এখানে জাল আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরির কাজ চলছে। অনুপ্রবেশকারীদের জেরা করে জানা যাচ্ছে ওই অঞ্চল থেকেই জাল নথি সংগ্রহ করতো তারা। এই জায়গাগুলি স্পর্শকাতর।

এদিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি যোগ করলেন, তিনি প্রশাসনকে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন। রাজ্যের ডিজি থেকে শুরু করে সিপি সকলকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন। রাজ্যের কোথাও যদি কেউ বিজেপির পতাকা হাতে অশান্তি করার চেষ্টা করে কিংবা তৃণমূলের কর্মীদের উপর অত্যাচার করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না। যাঁরা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন তাঁরা কেউ বিজেপি নন। তৃণমূল থেকে আসা কিছু ব্যক্তি স্বঘোষিত বিজেপি হয়েছেন। অশান্তি সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড়া হবে না।

অবশ্যই পড়ুন: PBKS-কে গুঁড়িয়ে IPL-র পয়েন্ট তালিকা পাল্টে দিল SRH, কার অবস্থা কেমন?

উল্লেখ্য, বাংলায় পালাবদল হতেই 4 তারিখ রাত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার হিড়িক পড়েছিল! যদিও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “আগামী এক মাস কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবে না। কোনও তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। বিজেপির যত বড়ই নেতা হোক না কেন, কেউ যদি কোনও তৃণমূল কর্মী বা নেতাকে বিজেপিতে যোগদান করান, তা গণ্য করা হবে না।”

Leave a Comment