=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আপনি হারেননি’ কালীঘাটে পৌঁছে মমতাকে সান্তনা দিয়ে পাশে থাকার বার্তা অখিলেশের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে প্রায় সকলকেই! 15 বছরের তৃণমূল শাসনের পতন ঘটিয়ে বাংলায় প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। ঠিক তার আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে কালীঘাটের বাড়িতে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির মূল মাথা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। আর সেখানে গিয়েই, তৃণমূল সুপ্রিমোকে কার্যত সান্ত্বনা দিলেন অখিলেশ। বললেন, “আপনি হারেননি।” শুধু তাই নয়, নির্বাচনের আগে দলের জন্য লড়াই করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জানান তিনি।

মমতার পাশে থাকার বার্তা অখিলেশের

গত মঙ্গলবার, কালীঘাটে সাংবাদিক বৈঠক করে রাজ্যে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে, তিনি এও জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী এমনকি অখিলেশ যাদবদের সাথে যোগাযোগ রাখছেন তিনি। সেই বক্তব্যের পরই বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছে তাঁর পাশে থাকার বার্তা দিলেন অখিলেশ যাদব।

এদিন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছতেই অখিলেশ যাদবকে স্বাগত জানাতে এগিয়ে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সাথে দেখা হতেই তাঁকে একেবারে বুকে জড়িয়ে ধরেন অখিলেশ। বলেন, “তুমি দারুণ লড়াই করেছো!” রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই অখিলেশ বলেন ‘আপনি হারেনন’। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর অখিলেশ একেবারে খোলাখুলি জানান, বাংলার নির্বাচনে নাকি বেইমানি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন এবং আন্ডারগ্রাউন্ডের কিছু লোকজন নাকি নির্বাচন লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকেও নাকি উপরমহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তৃণমূল হেরে যায়! অখিলেশের এও অভিযোগ, পুলিশের উচ্চ আধিকারিকদেরও নাকি আরও উঁচু পদের লোভ দেখিয়ে ভোট করানো হয়েছে!

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখ খোলেন অখিলেশ। প্রসঙ্গ টানেন উত্তরপ্রদেশেরও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশের বক্তব্য ছিল, “কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভোট করিয়েছে বিজেপি!” যদিও এর স্বপক্ষে যথাযথ কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেননি সমাজবাদী পার্টির নেতা।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, ছেলে হল না মেয়ে?

উল্লেখ্য, গত 4 মে বাংলায় উঠেছিল গেরুয়া ঝড়। আর সেই ঝড়ে কুপোকাত হয়ে পড়ে 15 বছরের তৃণমূল দুর্গ। পশ্চিমবঙ্গের নাগরিকদের বিচারে প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। এদিকে, আমজনতার রায়কে উপেক্ষা করে এখনও মুখ্যমন্ত্রীর চেয়ার আগলে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন, “আমি পদত্যাগ করব না। চাইলে ওরা আমাকে বরখাস্ত করুক!”

Leave a Comment