=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহিলাদের টিকিটে ৫০% ছাড়, আসানসোল-পুরী নতুন ভলভো বাস, জানুন সময়সূচি

সহেলি মিত্র, কলকাতাঃ অনেক হল ট্রেনে করে, আপনিও কি বাসে করে পুরী যাওয়ার প্ল্যান করছেন? একজন মহিলা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ এবার ওড়িশা সরকারের তরফে এমন এক বাস পরিষেবা চালু করা হল যা অত্যাধুনিক তো বটেই, এর পাশাপাশি মহিলাদের জন্য রইল আকর্ষণীয় অফার। মহিলারা বাস ভাড়ার ওপর ৫০% অবধি ছাড় পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আসানসোল থেকে পুরী নতুন ভলভো বাস পরিষেবা

আসলে ওড়িশা সরকারের তরফে আরও অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা চালু করা হয়েছে। এই বাস চলচবে আসানসোল থেকে সরাসরি পুরী অবধি (Asansol-Puri Bus)। রিপোর্ট অনুযায়ী, মহিলা যাত্রীরা এই বাসের ভাড়ার ওপর ৫০ শতাংশ অবধি ছাড় পেয়ে যাবেন। এরকমই চমক দিয়েছে সরকার। ওড়িশা সরকারের পরিবহণ সংস্থা ORSTC-এর নিজস্ব অত্যাধুনিক Volvo 9600s বাস যার নাম হল ‘জগন্নাথ এক্সপ্রেস।’ এই বাস পরিষেবা জঙ্গলমহলের যাত্রীদের জন্য বিরাট উপহার হিসেবে প্রমাণিত হয়েছে।

বাসের টাইমিং, ভাড়া ও স্টপেজ

এবার আসা যাক বাসটির টাইমিং এবং স্টপেজ সম্পর্কে। জানা গিয়েছে, এই জগন্নাথ এক্সপ্রেস বাসটি আসানসোল থেকে সন্ধে ৭:৩০ মিনিটে ছাড়ে। এরপর সেটু দুর্গাপুর হয়েছে রাত ৯:৩০টা নাগাদ বাঁকুড়া জেলায় পৌঁছায়। পরবর্তী সময়ে বাসটি বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর, বালেশ্বর, কটক এবং ভুবনেশ্বর হয়ে পুরীতে পৌঁছায়।

চমক রয়েছে ভাড়ায়। এই বাসের এমনি সাধারণ ভাড়া ১২৫০ টাকা মতো। পুরুষ যাত্রীদের কড়কড়ে ১২৫০ টাকা গুনতে হয়। কিন্তু মহিলা যাত্রীদের মাত্র ৬৫০ টাকা দিতে হয়, অর্থাৎ অর্ধেক ভাড়া। এই বাসে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন। যেমন বাসে রয়েছে পুশব্যাক সিটিং ব্যবস্থা, যাত্রাকালে বাসটি বিষ্ণুপুড়ে ৩০ মিনিট মতো হল্ট দেয়। টিকিট বুকিং-এর বিষয়টি বললে, সেক্ষেত্রে যাত্রীদের সংস্থার যে নিজস্ব মোবাইল নম্বর রয়েছে সেটার মাধ্যমে টিকিট বুক করতে হবে।

Leave a Comment