=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুধু ফিন অ্যালেন নন, KKR-র জয়ের কারণ এই দুই প্লেয়ারও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেরিতে হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাগ্য খুলেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। যে দলটা চলতি IPL এর শুরুর দিকে একেবারে মুখ থুবড়ে পড়েছিল, তারাই একেবারে মাঝপথে এসে কামাল দেখাচ্ছে। শুক্রবার পর্যন্ত, শেষের তিন ম্যাচ জিতে দিল্লির মুখোমুখি হয়েছিল KKR। সেই ম্যাচেই ব্যাটে বলে একেবারে আগুন ঝরিয়ে প্রতিপক্ষের সমস্ত লড়াই চৌপাঠ করে দিল শাহরুখ খানের দল। আর এই জয়ে, ফিন অ্যালেনের পাশাপাশি কৃতিত্ব রয়েছে আরও দুই প্লেয়ারের।

ফিন অ্যালেন ছাড়াও KKR-কে জেতালেন যে দুজন

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে, 20 ওভারে 8 উইকেট হারিয়ে 142 রান তুলতে পেরেছিল দিল্লি। পরবর্তীতে 143 এর লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে ঝড় তোলেন কলকাতার ওপেনার ফিন অ্যালেন। এদিন অধিনায়ক অজিঙ্কা রাহানে 13 রান করে ফিরে গেলেও নিউজিল্যান্ড তারকার ব্যাটে জয় দেখতে পাচ্ছিল নাইট ভক্তরা। শেষ পর্যন্ত, ক্যামেরন গ্রিনের 33 রানের অপরাজিত ইনিংসকে সঙ্গী করেই দলের জয় নিশ্চিত করেন ফিন। তাঁর ব্যাট থেকে এসেছিল 100 রানের অপরাজিত ইনিংস।

না বললেই নয়, এদিন কলকাতার জয়ের নেপথ্যে ফিন অ্যালেন বড় ভূমিকা পালন করলেও শাহরুখ খানের দলের সাফল্যের কৃতিত্ব রয়েছে দুই বোলারের কাঁধেও। শুক্রবার, দিল্লিকে উৎখাত করতে লড়াই করেছেন কলকাতার সব বোলারই। শুধুমাত্র বরুণ চক্রবর্তী ছাড়া এই ম্যাচে সাফল্য এসেছে বাকিদের। তবে দলের হয়ে কঠিন সময় দিল্লির দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন কার্তিক ত্যাগী এবং অনুকূল রায়। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই দুই প্লেয়ার চার উইকেট না তুললে কলকাতার পক্ষে জয়টা বেশ কঠিন হয়ে যেত।

অবশ্যই পড়ুন: খেল দেখাবে ঘূর্ণাবর্ত, ৬ জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, আজকের আবহাওয়া

উল্লেখ্য, দুরবস্থা থেকে ধীরে ধীরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার উপরের দিকে উঠছে কলকাতা। শেষ ম্যাচে জিতে 7 নম্বরে জায়গা পেয়েছে শহরের এই দল। 10 ম্যাচের চারটিতে জয় ও একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে এই মুহূর্তে 9 পয়েন্ট রয়েছে কলকাতার ঝুলিতে। প্লে অফের দৌড়ে নিজেকে ভাসিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলিতেও জেতা আবশ্যক।

Leave a Comment