=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রবিতেও ঝমঝমিয়ে বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বৈশাখের বিভৎস গরম অনুভূত না হলেও ভ্যাপসা গরম রয়েই গিয়েছে। তবে বিকেল হলেই কালবৈশাখীর তাণ্ডব মুহূর্তের মধ্যে ঠাণ্ডা করে দিচ্ছে। বিগত কয়েকদিন ধরেই এমন আবহাওয়া দেখা যাচ্ছে। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) হয়েছে। তবে সকালের দিকে বৃষ্টির তেমন দেখা না পাওয়া গেলেও বিকেল হতেই বৃষ্টির পরিমাণ বাড়ছে একাধিক জেলায়। আগামিকাল রবিবারও (Weather Tomorrow) রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে গোটা মে মাসজুড়েই চলে গ্রীষ্মের দাপট। এবার বৃষ্টির সাহায্যে সেই দাপট থেকে রেহাই মিলেছে। এদিকে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে জানানো হয়েছে, এমন পরিস্থিতি থাকলে আগামী ১ জুনের কাছাকাছি সময়ে কেরালা উপকূলে বর্ষা যথাসময়ে এসে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এছাড়াও ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও হাওয়ার বেগ হতে পারে ৩০-৪০ কিলোমিটার। এছাড়াও বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। রোদের তেজ বাড়ার পাশাপাশি তাপমাত্রা অনেকটাই বাড়বে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের নতুন বেকার ভাতা প্রকল্পে কবে মিলবে ৩০০০ টাকা? জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আগামীকাল, রবিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট থাকবে কম। আগামী মঙ্গলবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপমাত্রা পরিবর্তিত হবে না।

Leave a Comment