=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে ডেকে আনছেন বিষধর সাপ, ভুলেও লাগাবেন না এই সকল গাছ

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির সৌন্দর্য বাড়াতে এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেকেই নানান ধরনের সুন্দর সুন্দর গাছ রোপণ (Plants) করেন নিজেদের বাড়ির চত্বরে। আবার অনেকেই ছাদেই বানিয়ে ফেলেন ছোট্ট বাগান। নিজেদের অবসর সময়ে এসকল গাছপালার যত্ন করে কাটান। কিন্তু অনেক সময় আমরা না জেনেই এমন কিছু গাছ লাগিয়ে ফেলি যার কারণে ঘরে ঢুকে পড়ে বিষধর সাপ (Plants Attracts Snakes)। বর্ষাকাল হলে তো ভয়ের শেষ নেই। একটু অসাবধান হলেই শেষ…তাই ভুলেও লাগাবেন না এই গাছগুলি, জেনে নিন বিস্তারিত।

চন্দন গাছ

গরমকালে বাড়ির পরিবেশ ঠান্ডা রাখতে কম বেশি অনেকেই চন্দন গাছ রোপণ করে। কিন্তু এই চন্দন গাছ আসলে সাপের আশ্রয়স্থল। তাই বাড়ির কাছে এই গাছ থাকলে সতর্ক হওয়া খুব জরুরি। এমনকি ছোট ছোট পোকামাকড় ও টিকটিকিও চন্দন গাছে ভিড় করে, তাই এই সকল পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত থাকতে অবশ্যই এই সকল গাছ রোপণ না করাই ভালো।

চম্পা গাছ

সুগন্ধী ফুলের জন্য পরিচিত চম্পা গাছ। আর সেই সুগন্ধই আকর্ষণ করে সাপদের। এই গাছের শাখা ও পাতায় যাতে জড়িয়ে থাকতে পারে সেই জন্য জায়গা খোঁজে সাপ। সেই কারণে বাড়ির প্রধান দরজার কাছে বা বাগানের আশেপাশে এই গাছ রাখা একদমই উচিত নয়।

জুঁই গাছ

জুঁই ফুলের গন্ধ সকলের কাছে বেশ প্রিয়। অনেকেই তাই সুগন্ধি ও সুন্দর ফুলের জন্য জুঁই গাছ লাগিয়ে থাকেন উঠোনে বা বাড়ির ছাদ বাগানে। তবে, এটি যেমন দুর্দান্ত গন্ধ ছড়ায় ঠিক তেমনই এটি আশেপাশের পরিবেশ ঠান্ডা ও শীতল রাখে, তাই সেই কারণে সাপ এই গাছের প্রতি আকৃষ্ট হয়।

আরও পড়ুন: আর্থিক সংকটে দিশেহারা জীবন? কুপ্রভাব কাটাতে স্নানের জলে আজই মেশান এই উপাদানগুলি

ল্যান্টানা গাছ

সুগন্ধী গাছগুলির মধ্যে অন্যতম হল ল্যান্টানা গাছ। এই গাছে উজ্জ্বল রঙের ফুল ফোটে, এর গন্ধ বেশ দারুণ। আর এই গাছ সাপেরও খুবই পছন্দের। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ল্যান্টানা গাছের ঘন পাতার ঝোপে আশ্রয় নিচ্ছে সাপ। বিশেষজ্ঞদের মতে, এই গাছ বাড়ির আশেপাশে রাখা নাকি নিরাপদ নয়, কারণ এর ফলে ঘরে সাপ ঢোকে।

Leave a Comment