=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই কলকাতা সহ ৫ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ সাগরে ফুঁসছে নিম্নচাপ। এছাড়াও অনেক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম থাকলেও বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Update) পরিস্থিতি হয়ে রয়েছে। আজ বুধবার যেমন সকাল থেকেই রোদের দাপট দেখা যাচ্ছে। সেইসঙ্গে ভ্যাপসা এবং ঘর্মাক্ত গরম বিরাজ করছে। তবে এরকম আবহাওয়া দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দুপুর বা বিকেলের মধ্যে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন বা বেরনোর কথা ভাবছেন তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

বিকেলের পরেই কলকাতা সহ বেশ কিছু জেলায় নামবে বৃষ্টি

আবহাওয়ার লেটেস্ট খবর অনুযায়ী, আগামী ২০ থেকে ২১ মে-র মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাড়ছে গরম। তবে এটা সাময়িক, আগামী দিনে ফের তাপমাত্রা কমবে এবং তেড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আবহাওয়া অফিস। যাইহোক, আজ বুধবার শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুনঃ বাংলাকে নতুন অমৃত ভারত এক্সপ্রেস উপহার রেলের, চলবে NJP থেকে, জানুন রুট

এছাড়াও গরমের দাপট থাকলেও আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত বাংলায় দিনে ও রাতে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। যদিও আবহাওয়াবিদদের অনুমান মে মাসের তৃতীয় সপ্তাহে আন্দামান সাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শেষ পর্যন্ত নিম্নচাপটি তৈরি হয় তাহলে তার গতিপথ ও প্রাবল্যের উপর নির্ভর করে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তিত হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক বিকেলে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গে কম বৃষ্টি, গরম থাকলেও উত্তরবঙ্গে আবার আজ থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি)-র জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।

Leave a Comment