=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেষমেষ বড়দের দলে জায়গা পেলেন বৈভব সূর্যবংশী, খেলবেন কোন দলের বিরুদ্ধে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ডরহীন ক্রিকেট খেলার পুরস্কার একেবারে হাতে নাতে পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বড়দের ভারতীয় দলে জায়গা পেলেন বিহারের ব্যাটসম্যান। অনেকেই বলছেন, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং করার কারণেই বৈভব সূর্যবংশীকে বড়দের দলে না নিয়ে থাকতে পারল না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বড়দের ভারত এ দলে জায়গা পেয়েছেন 15 বছরের কিশোর। আসন্ন জুড়েই তিলক বর্মার নেতৃত্বাধীন দল ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে। সেই সফরে থাকবেন বৈভবও।

বড়দের 15 জনের দলে বৈভব সূর্যবংশী

পরের মাসেই ভারত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ খেলতে প্রতিবেশী দেশটিতে পাড়ি দেবে ভারতের 15 সদস্যের দল। তিলক বর্মাদের সেই দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আশা করা হচ্ছে, এই প্লেয়ারকে ওপেনিং করতে নামাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আসরে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারলেই ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে যাবেন বিহারের ভূমিপুত্র।

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বৈভবে এই মুহূর্তে যে ছন্দে রয়েছে তাতে ভারতীয় এ দলের হয়ে যদি ব্যাট হাতে মাঠ কাঁপাতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই বৈভব সূর্যবংশীর জন্য খুলে যাবে ভারতীয় টি-টোয়েন্টি দলের দরজা। আর সেটা হলে, ভারতের সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে সচিন তেন্ডুলকরের রেকর্ড গুঁড়িয়ে দেবেন তিনি।

অবশ্যই পড়ুন: ড্রোন হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হল ভারতীয় জাহাজ, বরদাস্ত করা হবে না বলল দিল্লি

প্রসঙ্গত, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আগামী 9 জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের শেষ ম্যাচ 21 জুন। তার আগে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ক্ষমতা প্রদর্শন করতে হবে বৈভবকে। তবেই পূর্ণ শক্তি নিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

Leave a Comment