=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় পর্যটকদের নিয়ে কড়াকড়ি নয়, হঠাৎ সুর নরম করল নেপাল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় পর্যটকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। এমন খবরই ছড়িয়ে পড়েছিল নানা মহলে (Nepal On Indian Tourists)। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে বেশ কিছু সংবাদ মাধ্যমেও উঠে এসেছিল এমন খবর। এবার সেই খবরের সত্যতা নিয়ে মুখ খুলল প্রতিবেশী দেশটি। নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহের সংশ্লিষ্ট মন্ত্রক এবং নেপাল ট্যুরিজম বোর্ড একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতীয় পর্যটকদের উপর যেসব কঠোর বিধি নিষেধ আরোপ করার খবর ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।

চাপে পড়ে মুখ খুলল নেপাল?

সাম্প্রতিক সময়ে, ভারত প্রসঙ্গে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে নেপাল! শোনা গিয়েছিল, এই তালিকায় জুড়েছে ভারতীয় পর্যটকদের উপর কড়াকড়ির বিষয়টিও। তবে এবার নেপাল ট্যুরিজম বোর্ড একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, নেপাল ভারতীয় পর্যটক বা দর্শনার্থীদের নিয়ে কড়াকড়ি করছে বা তাঁদের উপর বিধি নিষেধ চাপাচ্ছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

ওই বিবৃতিতে নেপাল ট্যুরিজম বোর্ড এও জানাল, বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে ভারত থেকে নেপাল সীমান্ত পেরোতে পরিচয় পত্র বাধ্যতামূলক। ভারতীয় পর্যটক এবং যানবাহন গুলি সে দেশে 30 দিন থাকতে পারবেন, এই নির্দিষ্ট সময়ের বেশি থাকলে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হবে। এমন সব খবর পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

একই সাথে প্রতিবেশী দেশটির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, নেপাল সরকার ভারতীয় পর্যটকদের নিয়ে নতুন করে কোনও বিধি নিষেধ জারি করেনি। একই সাথে ভারতীয় দর্শনার্থীরা এদেশে কতদিন থাকবেন সেই সময়ও বেঁধে দেয়নি নেপাল। ভারত এবং নেপালের মধ্যে মুক্ত বাণিজ্য এবং দর্শনার্থীদের অবাধ যাতায়াতের নিয়মে কোনও রকম পরিবর্তন আসেনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে যেসব খবর ছড়িয়ে পড়ছে তাতে ভারতীয়দের নজর না দেওয়ার পরামর্শ দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড!

অবশ্যই পড়ুন: কোহলির দাপটে কুপোকাত নাইট ব্রিগেড, কোন অঙ্কে প্লে অফে উঠবে KKR?

প্রসঙ্গত, নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে জানানো হয়েছে, ভারতীয় দর্শনার্থী বা পর্যটক এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য নেপাল ভ্রমণ অনেকটাই সহজ করে তোলা হয়েছে। এখন থেকে সম্পূর্ণ অনলাইনে পর্যটকরা নিজেদের গাড়ির শুল্ক পরিশোধ করতে পারবেন এবং যেখান থেকেই নেপালের প্রবেশপত্র পেয়ে যাবেন। কেউ কেউ বলছেন, খানিকটা চাপে পড়েই এমন সিদ্ধান্ত জানালো নেপাল।

Leave a Comment