=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সকাল সকাল বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?

সহেলি মিত্র, কলকাতা: শুক্রবার সকাল সকাল ঝটকা খেলেন আমজনতা। আশঙ্কা সত্যি করে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Hike)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব জিনিসের দাম হু হু করে বাড়ছে, তখন এবার বাদ গেল না জ্বালানি তেলও। জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে ৩ টাকা অবধি বৃদ্ধি করেছে। আর সরকারের এই সিদ্ধান্ত বহু মানুষের জন্য ধাক্কার সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

এদিকে প্রায় দীর্ঘ ৪ বছরের মধ্যে এই প্রথম খুচরা তেলের দাম সংশোধন করা হলো। এর আগে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্ভাব্য মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রাও ইঙ্গিত দিয়েছিলেন পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। তাঁদের এই মন্তব্যের ফলেই পেট্রোল ও ডিজেলের দাম শীঘ্রই বাড়তে পারে বলে জল্পনা শুরু হয়। এরপর শুক্রবার ভোররাত থেকে এই নতুন রেট কার্যকর হল।

আপনার শহরে নতুন রেট কত?

এক রিপোর্ট অনুযায়ী, নতুন বৃদ্ধির পরে, দেশের রাজধানী দিল্লিতে সাধারণ পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ৯৭.৭৭ টাকা হয়েছে, যখন ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৬৭ টাকায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে কলকাতায়, পেট্রোলের দাম ৩ টাকা বৃদ্ধি পেয়ে ১০৮.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৯৫.১৩ টাকা হয়েছে। মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৬৮ টাকা এবং ৯৩.১৪ টাকায় বিক্রি হবে। চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০৩.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২৫ টাকা।

আরও পড়ুনঃ কড়া নাড়ছে বর্ষা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে পেট্রোলিয়াম কোম্পানিগুলো এর আগে দৈনিক প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতির দাবি করেছিল। পেট্রোলিয়াম মন্ত্রীও জানিয়েছিলেন যে, খুচরা তেলের দাম না বাড়ালে এক ত্রৈমাসিকেই তেল কোম্পানিগুলোর ক্ষতি ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে, ক্ষতির তুলনায় পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্যবৃদ্ধি নগণ্য।  ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের পর অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। এর ফলে, তেল সংস্থাগুলি দাম বাড়াতে পারে বলে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছিল।

Leave a Comment