=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানের বুকে ভয়াবহ আত্মঘাতী হামলা TTP-র, নিহত ১৫ পাক সেনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (TTP Attack)। কিছুদিন আগেই, প্রতিবেশী দেশটির এই প্রদেশে ভয়াবহ হামলা চলেছিল। ফের সেই একই জায়গায় পাকিস্তান সেনার ক্যাম্পে বিরাট আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অন্তত 15 জন পাক সেনা কর্মীর। সূত্রের খবর, পাকিস্তান সেনা ক্যাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতেই মৃত্যু হয় পাকিস্তানের সেনা জাওয়ানদের।

হামলা চালাল TTP গোষ্ঠী

এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর রয়েছে। ঠিক সেই পর্বে সাম্প্রতিককালে পাকিস্তানের বুকে একের পর এক জঙ্গি হামলা চলছে। যদিও সাম্প্রতিক হামলাগুলির পেছনে কারা ছিলেন তা জানা যায়নি। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক সেনা ক্যাম্পে যে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে তার দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। সংগঠনটির তরফে জানানো হয়েছে, তাদের বিশেষ বাহিনী ইসতিহাদী এই হামলা চালিয়েছে।

বলাই বাহুল্য, বিগত বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের এই প্রদেশে ঘাঁটি গেড়ে বসে রয়েছে TTP জঙ্গি গোষ্ঠী। অনেকেরই দাবি, এই জঙ্গি সংগঠনটি আফগানিস্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর আগে সাম্প্রতিক এক জঙ্গি হামলায় আঙুল উঠেছিল এই তেহরিক ই তালিবান সংগঠনটির দিকে। যেই ঘটনায় ইসলামাবাদে আফগানিস্তানের দূতকে তলব করেছিল পাক সরকার।

অবশ্যই পড়ুন: খরচ ১২৩০ কোটি! ক্ষমতায় এসেই ৫ দিনের মধ্যে DA বৃদ্ধির ঘোষণা সরকারের

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বুকে যে সব জঙ্গি হামলা হয়েছে সেগুলির দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে সদ্য খাইবার প্রদেশে পাকিস্তান সেনার উপর হওয়া আত্মঘাতী হামলার ঘটনায় 2025 সালের অক্টোবরের পর এই প্রথমবারের মতো দায় স্বীকার করল TTP।

Leave a Comment