=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের ইঙ্গিত! বৃষ্টি হবে? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন কালবৈশাখীর কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। ফলে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল। তবে এবার সম্পূর্ণ ঘুরে গেল আবহাওয়া। এইমুহুর্তে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টির (Rain) সম্ভাবনা কমে আসছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে রীতিমত হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

ঘূর্ণাবর্ত প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত ‌একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত হয়েছে যা পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। এর ফলে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। কিন্তু যেহেতু বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে তাই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘ দেখা গেলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং অস্বস্তিকর গরম বাড়তে পারে। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকার কথা। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, এর কারণে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না বলেই আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: কয়েক দিনেই ঢুকছে বর্ষা, তারিখ জানাল IMD

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পাল্লা দিয়ে গরম বাড়লেও উত্তরবঙ্গে আবহাওয়া একদম বিপরীত। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল, শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত সেখানে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

Leave a Comment