=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুরুলিয়ায় বিরল খনিজের হদিশ, শিল্পে নয়া দিশা আনতে উত্তোলনে তৎপর রাজ্য

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতিতে প্রথমবার সরকার গড়ল গেরুয়া শিবির (BJP)। ক্ষমতা দখল করতেই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ৬টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যে শিল্পায়ন তথা সংশ্লিষ্ট পরিকাঠামোয় বাড়তি জোর দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। জানা গিয়েছে, বিরল খনিজ লিথিয়াম উত্তোলনের পরিকল্পনায় টার্গেট করা হয়েছে পুরুলিয়াকে (Purulia)।

পুরুলিয়ায় রয়েছে বিরল খনিজ লিথিয়াম

রাজ্যে শিল্পায়ন তথা সংশ্লিষ্ট পরিকাঠামোয় জোর দিতে চলেছে নয়া রাজ্য সরকার, তাই প্রশাসনিক বৈঠকে সেই নিয়ে চলছে একের পর এক বৈঠক। এমতাবস্থায় সচিব স্তরের প্রথম প্রশাসনিক বৈঠকে এবার বিশেষ গুরুত্ব পেল বিরল খনিজ লিথিয়াম উত্তোলনের পরিকল্পনা। শুধু লিথিয়াম নয় এর পাশাপাশি, তামা এবং ফসফেট উত্তোলনের পরিকল্পনাও করা হচ্ছে। আর সবটাই করা হতে চলেছে রাঢ় বাংলায় পুরুলিয়া জেলায়।

খনিজ উত্তোলনে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

সূত্রের খবর, তৃণমূলের আমলেই পুরুলিয়াতে লিথিয়াম, তামা এবং ফসফেট এই তিন ধরনের খনিজের সন্ধান মিলেছিল আগেই। কিন্তু তা নিয়ে কোনও পরিকল্পনা করেনি তৎকালীন সরকার। তবে এবার রাজ্যের শিল্প ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু সরকার। এই সকল বিরল খনিজ উত্তোলনের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে চলেছে শীঘ্রই। যাতে বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে অপ্রচলিত শক্তি ক্ষেত্র, সেমিকনডাক্টর থেকে রাসায়নিক শিল্প গড়ে উঠে বাংলার মাটিতে। তবে সবটাই হবে পরিবেশ সংক্রান্ত সুরক্ষার কথা ভেবেই।

আরও পড়ুন: LPG নিয়ে চিন্তা শেষ! প্রধানমন্ত্রীর সফরেই ভারতকে বিরাট উপহার UAE-র

প্রসঙ্গত, বিরল খনিজ পাওয়ার ক্ষেত্রে ভারত বরাবর চিন-নির্ভর। তাই সেই নির্ভরতা কাটাতেই দেশের খনিজ উত্তোলনে জোর দিচ্ছে কেন্দ্র। পুরুলিয়া ছাড়াও জম্মু ও কাশ্মীর, কর্নাটক এবং অসমের কার্বি আংলং এও এমন বিরল খনিজের সন্ধান মিলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় নীতি অনুযায়ী সমীক্ষার মাধ্যমে পুরুলিয়ায় মজুত খনিজের সঠিক তথ্য হাতে নিয়ে খনন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এক্ষেত্রে শিল্প মন্ত্রকের আর্থিক সহায়তাও মিলতে পারে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে ঠিক তেমনই আবার একাধিক শিল্পকেন্দ্র গড়ে উঠবে।

Leave a Comment