=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ, জঙ্গি হামলা…! আজকের সেরা ১০ খবর (১৫ মে)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ মে, শুক্রবার। আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ, জঙ্গি হামলা, টাকার রেকর্ড পতন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাস্তায় নামাজ না পড়ার নির্দেশিকার জেরে কলকাতায় বিক্ষোভ মুসলিমদের

নতুন সরকার রাস্তায় নামাজ পড়তে নিষিদ্ধ করেছিল। তবে সেই দাবি না মেনে আজ কলকাতার রাজাবাজারে মুসলিম যুবকদের একটি দল প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়তে যায়। তবে পুলিশ বাধা দেওয়ায় তাদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে এবং পরে সেই সংঘর্ষ হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি বেগতিক বুঝে সরাসরি সিআরপিএফ মোতায়েন করে দেওয়া হয়। কিন্তু তাদের দাবি, “আমরা কিছুই জানি না। রাস্তার উপরেই নামাজ পড়ব।” এদিকে পুলিশও স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের নীতি কোনও ভাবেই ভাঙা যাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) আরজি কর কাণ্ডে ইন্দিরা মুখার্জি সহ তিন IPS-কে সাসপেন্ড

আরজি কর মামলায় নয়া মোড়। রাজ্যে সরকার পরিবর্তন হতেই এবার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, এই তিনজনের তালিকায় রয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তা। অভিযোগ, পুলিশ আধিকারিক এবং অফিসারদের গাফিলতিতে তখন তদন্তে সমস্যা হয়েছিল। এমনকি দুই পুলিশ অফিসার প্রকাশ্যে ঘুষ দিতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) রবিবার ১৬ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

ফের যাত্রীদের ভোগান্তি। আগামী রবিবার অর্থাৎ ১৭ মে ভোর পাঁচটা দেখে রাত নয়টা পর্যন্ত অর্থাৎ একটানা ১৬ ঘন্টা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। জানা যাচ্ছে, মেরামতের জন্যই ব্রিজ বন্ধ থাকবে। তবে এর আগে চলতি বছরের একাধিকবার বন্ধ করা হয়েছিল ব্রিজটি। রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত কিছু কাজ চলার কারণেই ১৬ ঘণ্টা ট্রাফিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহনগুলিকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সরকার বদলাতেই বাংলাকে তিন উপহার রেলের

রাজ্যে সরকার পরিবর্তন হতেই রেল নিয়ে বিরাট উপহার দিল কেন্দ্রীয় সরকার। নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল এমনকি পশ্চিমাঞ্চলের রেল পরিকাঠামের উন্নয়নের স্বার্থে এবার অনেকগুলি প্রকল্পের অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। আর সেখানে স্পষ্ট লেখা রয়েছে, এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কয়েকবার রেল প্রকল্প নিয়ে আলোচনা চলেছিল। তার মধ্যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন প্রকল্পের ডবল লাইনের কাজও হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) BSF-কে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের

বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করতে বিরাট পদক্ষেপ কেন্দ্র সরকারের। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই ৪৫ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। আর সেই মেনেই কাজ হবে বলে জানানো হয়েছে। নবান্ন থেকে আজ তিনটি প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, ব্যক্তিগত মালিকের জমি সরকার কিনে নেবে। দ্বিতীয়ত, বেদখল হয়ে থাকা খাস জমি উদ্ধার করে বিএসএফকে দিয়ে দেওয়া হবে। আর তৃতীয়ত, বিভিন্ন সরকারি দপ্তরের সীমান্তবর্তী জমি অধিগ্রহণ করে দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ডলারের বিপরীতে রেকর্ড পতন টাকার

ডলারের বিপরীতে ভারতীয় টাকার রেকর্ড পতন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে শুক্রবার বাজার খুলতেই ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৯৫.৯৫ টাকা। বৃহস্পতিবার রেট ছিল ৯৫.৭৬ টাকা। চলতি সপ্তাহে অনেকটাই পতন হয়েছে টাকার দাম। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ১০৭ ডলার ছাড়িয়েছে। এছাড়া আমেরিকার ট্রেজারি ইল্ড অনেক ঊর্ধ্বগতিতে এবং ক্রমাগত বিদেশী বিনোদকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে তাদের অর্থ তুলে নিচ্ছে। এই কারণে পতন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) পাকিস্তানে জঙ্গি হামলায় মৃত্যু ১৫ জনের

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা। খাইবার পাখতুনখোয়াতে হামলা চালালো টিটিপি। জানা যাচ্ছে, এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান সেনা ক্যাম্পের কাছেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আর এতেই সেনা জওয়ানদের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি হামলা হচ্ছে, সেগুলির দায় স্বীকার করেনি কোনও সংগঠন। তবে ২০২৫ সালের অক্টোবর মাসের পর এই প্রথমবার দায় স্বীকার করেছে টিটিপি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শনী মল্লিককে

বিজেপি সরকার আসতেই প্রশাসনে ব্যাপক রদবদল। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে। শিক্ষদপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই প্রিয়দর্শনী মল্লিককে অব্যহতি দেওয়া হচ্ছে। তবে এই পদে কাকে বসানো হবে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) হাওড়া–আনন্দবিহার টার্মিনাল নতুন ট্রেনের ঘোষণা

বিরাট সুখবর। যাত্রীদের সুবিধার কথা এবং গ্রীষ্মকালে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে এবার হাওড়া–আনন্দবিহার টার্মিনাল–হাওড়া স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীরা গরমের থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি ২২ মে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে পৌছবে। উলটো দিকে ২৫ মে আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে ট্রেনটি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) মা ক্যান্টিনে ৫ টাকাতেই মিলবে মাছ ভাত

রাজ্যে সরকার বদল হতেই একের পর এক সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা মা ক্যান্টিনে এতদিন ধরে যে ডিম ভাত দেওয়া হত, সেখানে ৫ টাকাতেই এবার দেওয়া হবে মাছ ভাত। ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আসলে বিগত দিনগুলোতে দাবি করা হচ্ছিল যে, বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ বন্ধ হয়ে যাবে। এবার আমজনতাকে আশ্বস্ত করার জন্যই মাছ ভাত চালু করা হচ্ছে বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment