=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমে কম সময়ে ঝটফট বানিয়ে ফেলুন পোস্ত এঁচোড় ভাপা, স্বাদ হবে দারুণ

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা নানা স্বাদের রান্না করতে কালঘাম ছোটে বাড়ির কর্ত্রীদের। ক্লান্তি আর শরীরের উপর বাড়তি চাপের মধ্যেও প্রত্যহ মাথা খাটাতে হয় কী রান্না করা যায় আজ। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে গরমের দিনে এক সুস্বাদু খাবারের (Recipe) সন্ধান নিয়ে এল আমাদের আজকের প্রতিবেদন। আর সেটি হল পোস্ত এঁচোড় ভাপা (Posto Echore Vapa)। যা রান্না করতে লাগবে শুধুমাত্র ১৫ মিনিট। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

পোস্ত এঁচোড় ভাপা রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে, সেগুলি হল – এঁচোড়, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নারকেল কোড়া, দুধ।

রান্নার পদ্ধতি

পোস্ত এঁচোড় ভাপা রান্নার জন্য প্রথমে হাতে সর্ষের তেল ভালো করে মেখে বাজার থেকে আনা এঁচোড় ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি প্রেসার কুকার নিয়ে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। তার সঙ্গে সামান্য নুন, হলুদ, সর্ষের তেল এবং জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: চেটেপুটে খাবে নিরামিষ খাবারই, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সয়াবিন কোফতা কারি

এরপর প্রেসার কুকার থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো একটি পাত্রে রেখে দিতে হবে। এবার ওর মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণ ঢেলে দিতে হবে। সঙ্গে দুধ, স্বাদ মতন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে নারকেল কোড়া এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে একটি টিফিন বক্সের মধ্যে ঢেলে রাখতে হবে। এবার গ্যাসের উপর একটি কড়াইতে সামান্য জল নিয়ে ওর মধ্যে ওই টিফিন বক্সটা রেখে ঢাকা দিয়ে দিতে হবে। ১০ মিনিট পরে ঢাকনা খুললেই ব্যাস তৈরি গরম গরম পোস্ত এঁচোড় ভাপা।

Leave a Comment