=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত ২টি কোচ

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুনের কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস (Fire in Rajdhani Express)। সূত্রের খবর, দক্ষিণ ভারতের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটিতে আচমকা আগুন লেগে যায়, এবং মুহূর্তের মধ্যে দুটি কোচ ভস্মীভূত হয়ে যায়। ভোর সওয়া ৫টা নাগাদ ঘটে এই ঘটনা। তবে এতে কোনও যাত্রী হতাহটের খবর মেলেনি। আগুনের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই রেল পুলিশ এবং দমকলবাহিনী তদন্তে নেমেছে।

রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

সূত্রের খবর, আজ তিরুবনন্তপুর থেকে দিল্লিগামী হযরত নিজামুদ্দিন এক্সপ্রেসের একটি কামরায় প্রথমে আগুন লাগে। তবে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও একটি কোচে। এতে দুটি কামরা পুরো ভস্মীভূত হয়ে যায়। ভোর সওয়া পাঁচটা নাগাদ কোটা রেল ডিভিশনের আওতায় লুনি এবং আলট রেলস্টেশনের মাঝেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বি১ কোচে প্রাথমিকভাবে আগুন লাগে। তবে সেই কোচ থেকেই পাশের অন্য আর একটি কোচে আগুন ছড়িয়ে পড়ে, এবং মুহুর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি কোচ।

তবে বড় খবর এই যে, এই অগ্নিকাণ্ডে কোনও যাত্রী হতাহতের খবর মেলেনি। দুটি কোচ থেকেই নিরাপদে সমস্ত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১২৪৩১ তিরুঅনন্তপুর-হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের আগুন লাগার ঘটনাটি প্রথমে যাত্রীদের নজরে আসে। এরপর ট্রেনের গার্ড লোকো পাইলটকে সতর্ক করে থামিয়ে দেন, এবং তিনি জানান যে একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে কোন কোন চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে? দেখে রাখুন

এমন অবস্থায় যাত্রীদেরকে দ্রুত ওই কোচ থেকে বের করে আনা হয়। তড়িঘড়ি দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। এমনকি রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশও হাজির হয়। জানা গিয়েছে, বি১ কোচে ওই মুহূর্তে ৬৮ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও শর্টসার্কিট থেকেই হয়তো এই আগুনের সূত্রপাত। ইতিমধ্যে তদন্তে নেমেছে রেল পুলিশ ও দমকল বাহিনী।

Leave a Comment