=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এখনও পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অস্ত্র-সহ গ্রেপ্তার ছেলে অর্ঘ্য!

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। কিন্তু তার পরেও হিংসা থামেনি, বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। আর সেই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অ্যাকশন মোডে নামে পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর শুনে প্রসাদ ছেড়ে পালিয়ে যান দিলীপ মণ্ডল। এদিকে এই পরিস্থিতিতে অস্ত্র-সহ গ্রেপ্তার হল বিধায়কপুত্র। চরম উত্তেজনা রাজনৈতিক মহলে।

গ্রেপ্তার বিধায়ক পুত্র

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার, রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের খোঁজে যৌথ অভিযানে নামে। আর সেখানেই অস্ত্র-সহ বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল-সহ মোট ৫ জন গ্রেফতার হয়। জানা গিয়েছে, বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। কিন্তু এখনও নাগালের বাইরে বিধায়ক দিলীপ মণ্ডল। তবে তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে পুলিশ।

পালিয়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক

ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল বিজেপিকে কার্যত হুমকি দিয়ে বলেছিল যে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। আর তাই গত বৃহস্পতিবার তাঁর বাড়িতে পৌঁছে গেল পুলিশ, বিশাল কেন্দ্রীয় বাহিনী, RAF। এদিকে পুলিশ দেখেই খালি পায়ে জানালা টপকে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কিন্তু পালিয়ে কোথায় চলে গেল তাই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ২০২১ এর ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অ্যাকশন, নতুন করে দায়ের ১৮১টি FIR

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে ঢুকে তাঁর বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। দেখে চোখ ছানাবড়া সকলের। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে হাওড়ার শিবপুরে তৃণমূল নেতা মহম্মদ শামীমের কথা। তাঁর বাড়িতেও একাধিক দামী জিনিসপত্রের সঙ্গে মিলেছে একটি গভীর সুড়ঙ্গ।

Leave a Comment