=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রথমবার স্টার্কের মুখোমুখি, খতরনাক বোলারকে সামনে পেয়ে যা করলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বিশ্বের তাবড় তাবড় বোলারের সামনে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করেন বিহারের বিস্ময় বালক। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কই বা বাদ যাবেন কেন? রবিবারের ম্যাচে দিল্লির বিরুদ্ধে অজি তারকাকে প্রথমবারের মতো বাগে পেয়ে একেবারে ঘাম ছুটিয়ে দিলেন বৈভব সূর্যবংশী। বৈভব সাধারণত প্রথম বলেই বড় বোলারদের টার্গেট করে থাকেন। স্টার্কের ক্ষেত্রেও এর অন্যথা হল না। অস্ট্রেলিয়ান বোলারের বিরুদ্ধে প্রথমবার মুখোমুখি হয়ে প্রথম বলেই বড় শট খেলে নিজের ক্ষমতা জানান দেন বৈভব।

রেহাই পেলেন না স্টার্কও

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে 21 বলে 46 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস হলেও অস্ট্রেলিয়ার দাপুটে বোলার মিচেল স্টার্ককে প্রথমবারের মতো সামনে পেয়ে প্রথম বলেই বাউন্ডারি মারেন বৈভব। এরপর তৃতীয় বলেও এক বিরাট ছক্কা হাঁকান বিহারের ভূমিপুত্র। এই কিশোর ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিং দেখে কার্যত হাঁ হয়ে গিয়েছিলেন স্টার্ক। অনেকেই ভেবেছিলেন, বোধহয় এই অস্ট্রেলিয়ান বোলারকে সেভাবে বড় শট হাঁকাতে পারবেন না বৈভব। তবে সেইসব ভাবনাকে ভুল প্রমাণ করে দেখিয়েছেন 15 বছরের কিশোর।

বলাই বাহুল্য, এর আগে জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে ভুবেনশ্বর কুমার, অর্শদীপ সিং, জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সদের প্রথম বলেই হয় বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার সেই তালিকায় জুড়ে গেল মিচেল স্টার্ক নামটাও। এক কথায়, যত বড়ই বোলার হোক না কেন বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের সামনে মাথা নোয়াতে হবে প্রত্যেককেই!

অবশ্যই পড়ুন: সপ্তাহের শুরুতেই রক্তাক্ত ভারতীয় শেয়ারবাজার! ৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কারণ কী?

উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 193 রান তুলেছিল রাজস্থান রয়্যালস। পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্ধর্ষ ইনিংস খেলেন দিল্লির দুই ওপেনার অভিষেক পোড়েল এবং কে এল রাহুল। এই দুই তারকার ব্যাট থেকেই হাফ সেঞ্চুরি এসেছিল। এছাড়াও এদিন দিল্লিকে জেতাতে 34 রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক অক্ষর প্যাটেলও। তাতেই জয় খুঁজে নেয় দিল্লি ক্যাপিটালস।

Leave a Comment