=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের বাড়ি ভাঙবে কলকাতা পুরসভা? বড়সড় পদক্ষেপ নিতে পারে KMC

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার মসনদ বিজেপি সরকার দখল করতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে। আর তাতেই তৃণমূল শিবিরের অস্বস্তি যেন বেড়েই চলেছে। এদিকে ভোটে হারতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ যেন দ্বিগুণ বেড়ে গেল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে FIR দায়ের হওয়ায় তা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এবার আরেক চাপ বাড়ল তাঁর। জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি নির্মাণ নিয়ে বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পাঠানো হল নোটিস।

অভিষেককে নোটিস পুরসভার

সূত্রের খবর, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোডেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে। কিন্তু কলকাতা পুরসভা সূত্রে খবর, কালীঘাট রোডের ওই বাড়ি লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি দেখানো হয়েছে। আর এবার ৪০১ ধারায় এই দুটি বাড়ির বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদকে নোটিস পাঠানো হল। পুর কর্তৃপক্ষের নির্দেশ, অবিলম্বে তাঁর কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের ওই দুটি বাড়ির অনুমোদিত ‘বিল্ডিং প্ল্যান’ পুরভবনে জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

কী কারণে এই নোটিস?

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিশ নিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “সংশ্লিষ্ট সম্পত্তিগুলির ক্ষেত্রে অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে নির্মাণকাজ হয়েছে কি না, তা যাচাই করতেই এই নোটিস পাঠানো হয়েছে। এছাড়াও কোথাও অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত বা অবৈধ নির্মাণ হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে। তবে সেক্ষেত্রে যদি কোনও অনিয়ম থাকে, তাহলে সেই নির্মাণ পরবর্তীকালে নিয়মিতকরণ বা রেগুলারাইজ করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।” তবে বিরোধীরা এই বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: “ক্ষমতা এখনও আমাদের হাতেই” কলকাতা পুরসভা নিয়ে বড় ঘোষণা মমতার

প্রসঙ্গত, গত শনিবার ফলতার পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদের সম্পত্তির পরিমাণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। বলেছিলেন সবকিছুর হিসেব হবে। গতকালও সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের একটি অনুষ্ঠানে শুভেন্দু অভিষেকের ২৪টি সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই অভিষেকের সম্পত্তি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে, কিছুদিন আগেই ভোট প্রচারের সময় ভোটারদের মধ্যে হিংসা ছড়ানোর অভিযোগে এবং উস্কানি মূলক মন্তব্য প্রেরণের কারণে বিধাননগর সাইবার ক্রাইম থানা একটি FIR দায়ের করেছিলেন।

Leave a Comment