=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একসাথে বিরাট, গিল সহ ৭ ব্যাটসম্যানকে পিছনে ফেলে ১ নম্বর হবেন বৈভব সূর্যবংশী!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে বিহারের এই কিশোর প্রতিভা মাঠে নামলেই ঘাম ছুটে যায় বোলারদের। তাইতো 15 বছরের এই প্লেয়ারকে বলা হয় বিস্ময় বালক। আর বলা হবে নাই বা কেন, যে ম্যাচেই নামেন ব্যাট হাতে একেবারে ঝড় তোলেন তিনি। তবে এবার বৈভবের হাতে সুযোগ রয়েছে বিরাট কোহলি, শুভমন গিল, হেনরিখ ক্লাসেন সহ 7 জন ব্যাটসম্যানকে পেছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জেতার। যদিও কিছুদিন আগেই এই কমলা টুপি জিতে নিয়েছিলেন বিহারের ভূমিপুত্র। ফের তাঁর কাছে সুযোগ রয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি করার।

7 জন ব্যাটসম্যানকে পেছনে ফেলার সুযোগ রয়েছে বৈভবের

আজ অর্থাৎ মঙ্গলবার, লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে বৈভবের হাতে সুযোগ থাকবে বিরাট কোহলিদের মতো ব্যাটসম্যানদের পেছনে ফেলে অরেঞ্জ ক্যাপ দখল করার। হিসেব বলছে, আজকের ম্যাচে বৈভব যদি আর মাত্র 70 রান তুলতে পারেন তবে এক ধাক্কায় হেনরিখ ক্লাসেন, বিরাট কোহলি, শুভমন গিল সহ 7 জন ব্যাটসম্যানকে পেছনে ফেলে দেবেন তিনি। সেই সূত্রেই বৈভবের মাথায় ফের উঠবে অরেঞ্জ ক্যাপ। এখন দেখার এই কাজ করে বৈভব এক নম্বর হয়ে উঠতে পারেন কিনা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের পারফরমেন্স

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং করছেন বৈভব। আজকের ম্যাচের আগে পর্যন্ত 12 ম্যাচে অংশ নিয়ে 486 রান করেছেন বৈভব সূর্যবংশী। এই আসরে বিহারের এই কিশোর 43টি ছয় এবং 10টি চার হাঁকিয়েছেন। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 36 বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। সেই সাথে খেলোয়াড়ের ব্যাট থেকে দুটি অর্ধশতরানও পেয়েছে দল।

অবশ্যই পড়ুন: কিছুক্ষণেই কালবৈশাখীর সঙ্গে ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

উল্লেখ্য, এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অরেঞ্জ ক্যাপ নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন হেনরিখ ক্লাসেন। 13 ম্যাচে তাঁর রান 555। দ্বিতীয় স্থানে রয়েছেন 554 রান করা সাই সুদর্শন। তিন নম্বরে শুভমন গিল, চারে বিরাট কোহলি, পাঁচ নম্বরে কে এল রাহুল, ছয় নম্বরে অভিষেক শর্মা, 7 নম্বরে ইশান কিষাণ এবং আট নম্বরে রয়েছেন বৈভব সূর্যবংশী।

Leave a Comment