=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরপর সাতবার! ফের পাকিস্তানে ভেঙে পড়ল চিনা JF-17 যুদ্ধবিমান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিধ্বস্ত পাকিস্তানের আরও এক যুদ্ধবিমান JF-17 (Pak JF-17 Aircraft Crashed)। জানা যাচ্ছে, বিশেষ প্রশিক্ষণ চলাকালীন পাকিস্তানের কামরা বেসের কাছে আচমকাই ভেঙে পড়ে চিনের তরফে পাক সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া JF-17 যুদ্ধবিমানটি। যে ঘটনায়, ফের আরও একবার মুখ পুড়ল ইসলামাবাদের। সেই সাথে, চিন পাকিস্তানকে কী ধরনের যুদ্ধবিমান সরবরাহ করছে তা নিয়েও নতুন করে বাড়ছে সন্দেহ! এদিকে ইতিমধ্যেই, ওই পাক যুদ্ধবিমানের ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কোন কারণে মাঝ আকাশেই ভেঙে পড়ল পাক যুদ্ধবিমান?

কয়টি সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিশেষ প্রশিক্ষণ চলছিল। সেই প্রশিক্ষণে অংশ নিয়েছিল পাক সেনাবাহিনীর চিনা যুদ্ধবিমান JF-17। বেশিরভাগ সময় এই যুদ্ধবিমানের জন্যই গর্ব অনুভব করে পাকিস্তান। জানা গিয়েছে, যুদ্ধবিমানটি ঠিকমতো আকাশে উঠলেও হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে সেটি কামরা বেসের একেবারে গা ঘেঁষে মাটিতে আছড়ে পড়ে।

প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, ওই বিমান দুর্ঘটনায় পাইলট এবং কো পাইলটকে উদ্ধার করে নিয়ে আসার কাজ চলছে। তবে তাঁরা প্রাণে বেঁচেছেন কিনা, বর্তমানে ওই বিমানের পাইলট এবং পাইলটের শারীরিক অবস্থা কেমন সেসব কিছুই জানা যায়নি। এদিকে অনেকেই ধারণা করছেন, বিমানটি যেভাবে বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়েছে তাতে পাইলট এবং কো পাইলটের বেঁচে থাকার কথা নয়! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি পাকিস্তান সেনা।

অবশ্যই পড়ুন: প্রাক্তন স্ত্রীর মামলায় বেকসুর খালাস, ‘সবকিছু করেছি’ বললেন মহম্মদ শামি

উল্লেখ্য, পাকিস্তান বায়ুসেনার হাতে থাকা JF 17 যুদ্ধবিমান তৈরি করে চিন। সে দেশে এই বিমানের নাম FC-1 জিয়াওলং। কম-বেশি অনেকেই জানেন, বহুবার এই চিনা যুদ্ধবিমানের কারণে অপ্রস্তুত অবস্থায় পড়েছে ইসলামাবাদ। এর আগে বেশ কয়েকবার প্রশিক্ষণ এবং যুদ্ধের মাঝে হাত তুলে দিয়েছে এই যুদ্ধবিমান। এ নিয়ে এবার সপ্তমবারের মতো বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ল পাকিস্তানের JF-17।

Leave a Comment