=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখের উপর না! বৈভব সূর্যবংশীর সাথে কেন ছবি তুললেন না রিয়ান পরাগ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আগামী দিনে তিনিই হয়ে উঠতে পারেন দেশের উজ্জ্বল নক্ষত্র। সেই বৈভবের সাথে ছবি তুলতে একেবারে সরাসরি না করে দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ! সম্প্রতি, মুম্বই বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছিল রাজস্থান টিম। সেই সময় একসাথে দেখা যায় বৈভব এবং রিয়ানকে। দুই তারকাকে একসাথে দেখে একেবারে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আবদার করেন দুজনের একত্রিত ছবির। তবে তাতে রাজি হননি রিয়ান।

কেন বৈভাবের সাথে ছবি তুললেন না রিয়ান পরাগ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই বিমানবন্দরের গেট থেকে একসাথে বেরোচ্ছেন রিয়ান এবং বৈভব। সেখানেই তাঁদের দেখতে পেয়ে ছুটে যান আলোকচিত্রীরা। রিয়ানের কাছে অনুরোধ জানান তাঁরা দুজন যেন একটু পাশাপাশি দাঁড়ান। ছবি তুলবেন আর কি! এমন কথা শুনে তৎক্ষণাৎ RR অধিনায়ক বলে বসেন, “আমরা কোনও চলচ্চিত্র তারকা নই।”

রিয়ানের এমন বক্তব্যের পরই তাঁর দিকে হালকা মুচকি হেসে তাঁকান বৈভব সূর্যবংশী। তবে ভিডিওতে দেখা গিয়েছে, মুহূর্তের মধ্যেই বৈভবের মুখের এক গাল হাসি মিলিয়ে গেল বিষন্নতায়! যা দেখেই অনেকেই বলছেন, সকলের সামনে তাঁর সাথে ছবি তুলতে রিয়ান পরাগ অস্বীকার করায় মনে মনে কষ্ট পেয়েছেন বিহারের ভূমিপুত্র।

যদিও এদিন বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিরা বৈভবকে উদ্দেশ্য করে বলেন, তিনি একজন ক্রিকেট নক্ষত্রের চেয়ে কম নন, একদিন সে সবার রেকর্ড ভেঙে দেবে। আলোকচিত্রীদের কাছ থেকে প্রশংসা শোনার পর হেসে ওঠেন বৈভব সূর্যবংশী। ভিডিওটির শেষের দিকে দেখা যায় ক্যামেরাম্যানরা নিজে থেকে বৈভাবের সাথে সেলফি তোলার আবদার করেন। সেটা শুনেই এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেটার।

 

অবশ্যই পড়ুন: বর্ষপূর্তির আগেই বেহাল অবস্থা! বসে যাচ্ছে মমতা সরকারের ১৩৮ কোটির জয়দেব সেতু

প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই ব্যাট ঘুরিয়ে প্রচুর রান তুলেছেন তিনি। সেই সাথে এগিয়ে দিয়েছেন নিজের দল রাজস্থানকেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বৈভব নিজে জানিয়েছিলেন, তিনি IPL এ 200 রান করতে চান। ভেঙে দিতে চান ক্রিস গেইলের বড় রেকর্ড।

Leave a Comment