=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা ভান্ডারের নিয়মে বদল, এখনই মিলবে না ৩০০০ টাকা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আপাতত মিলবে লক্ষীর ভান্ডারের 1500 টাকা। নিজেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু একেবারে স্পষ্ট করে বললেন, বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) সরকারি প্রক্রিয়া। তবে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ঠিক ততদিন যোগ্য গ্রাহকরা প্রত্যেকেই লক্ষীর ভান্ডারের 1500 করে পেতে থাকবেন। মুখ্যমন্ত্রী এমন ঘোষনায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বাংলার মহিলারা।

কাল থেকেই শুরু ফর্ম ফিলাপ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একেবারে স্পষ্ট করে জানালেন, বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের সরকারি প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকালই নবান্নর তরফে ফার্ম প্রকাশ করা হবে। সেই কাজ নিজেই করবেন মুখ্যমন্ত্রী। তারপরই শুরু হবে অনলাইন এবং অফলাইনে ফর্ম বিলি। মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপ করবেন, তত তাড়াতাড়ি মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধা। রাজ্য সরকারের তরফে এও জানানো হয়, এই ফর্ম ফিলাপ করার কাজে সহযোগিতা করতে প্রত্যেকের বাড়িতে লোক পাঠানো হবে।

মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের উপস্থিতিকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারী বলেন, লক্ষীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারে পরিবর্তিত হয়ে যাবে। আগামীকাল থেকেই অগ্নিমিত্রা পালকে নিয়েই ফর্ম প্রকাশ করা হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব সহ বাকি উচ্চপদস্থ আধিকারিকরা। ফর্ম প্রকাশ করার পরই সমস্ত বিস্তারিত তথ্য কালকেই জানতে পারবেন সকলে।

 

অবশ্যই পড়ুন: জাহাঙ্গীরের রক্ষাকবচ তুলে নিল হাই কোর্ট, এবার গ্রেফতার হবেন পুষ্পা?

একই সাথে এদিন শুভেন্দু অধিকারীর সংযোজন, “কাল থেকেই সরকারিভাবে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া। সুবিধা পেতে হলে দ্রুত আবেদন করতে হবে। যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, ততদিন এই লক্ষীর ভান্ডারের টাকা ঢুকবে।”

Leave a Comment