=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

LIC থেকে সরে যাচ্ছে ভারত সরকার! শেয়ারের দাম কমতে পারে হুড়মুড়িয়ে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation) বা LIC থেকে সরে যাচ্ছে ভারত সরকার! কেন্দ্র এই সরকারি বীমা সংস্থায় থাকা তাদের শেয়ার বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি সরকার আবারও এই সংস্থায় নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার 2 শতাংশ অংশীদারিত্ব বিক্রি করবে কেন্দ্র। যার বাজার মূল্য হতে পারে 10 হাজার কোটি টাকা। আর এমন খবর প্রকাশ্যে আসতেই, বিনিয়োগকারীরা আশঙ্কায় রয়েছেন এবার বোধহয় দাম কমবে LIC-র শেয়ারের।

বড় পতন দেখা দিতে পারে LIC-র শেয়ারের দামে

ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ভারত সরকার খুব শীঘ্রই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে তাদের 2 শতাংশ শেয়ার বা অংশীদারিত্ব বিক্রি করে দেবে। এই বিক্রি শুরু হতে পারে আগামী জুলাই মাস নাগাদ। শোনা যাচ্ছে, মূলত বড় ধরনের বিনিয়োগকারী বা বড় মাপের সংস্থার কাছে নিজেদের শেয়ার বিক্রির কথা ভাবছে কেন্দ্র। বিএনপি পরিবাস, গোল্ডম্যান স্যাক্স থেকে শুরু করে আইআইএফএল ক্যাপিটাল সার্ভিসেসের মতো সংস্থাকে এই লেনদেন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, আমজনতা বা সাধারণ মানুষ যাতে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে পারেন সে জন্যই নিজেদের শেয়ার কমিয়ে আনছে সরকার। এই মুহূর্তে LIC এর প্রায় 96.5 শতাংশ শেয়ার রয়েছে ভারত সরকারের হাতে। সেবির নিয়ম অনুযায়ী, কোনও বড় মাপের সংস্থায় সাধারণ মানুষের ন্যূনতম 25 শতাংশ অংশীদারিত্ব থাকা দরকার। মূলত সেই নিয়ম মেনেই এবার নিজেদের অংশীদারিত্ব ছাড়ছে কেন্দ্র।

অবশ্যই পড়ুন: হাত ফসকালো ফাস্টেস্ট সেঞ্চুরি, তবে গেইলের রেকর্ড ভেঙে ছারখার করলেন বৈভব সূর্যবংশী

কেন্দ্রীয় সরকারের শেয়ার বিক্রির খবর ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন, এই সংস্থা থেকে নাকি বেরিয়ে যাচ্ছে সরকার। কিন্তু তেমনটা নয়। কেন্দ্রীয় সরকার লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের সাথে সম্ভবত আজীবন থাকবে। তবে আগামী দিনে ধীরে ধীরে নিজেদের অংশীদারিত্ব কমিয়ে আনবে তারা। তবে সরকারের এমন পদক্ষেপে আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই কমে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment