=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধেয়ে আসছে ১০০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টি! লাল সতর্কতা আবহাওয়া দফতরের

সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে পুড়ে ছারখার গোটা বাংলা থেকে শুরু করে দেশ। তবে এবার রাজ্যগুলির জন্য চাঞ্চল্যকর পূর্বভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দেশের আবহাওয়াতে ভয়ংকর ঝড় হতে চলেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে লাল এবং কমলা সর্তকতা জারি করে জানানো হয়েছে যে, কোথাও কোথাও বাতাসের গতিবেগের ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত স্পর্শ করতে পারে। আর সেই সঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎও ধেয়ে আসছে (Weather Update)।

ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়

উল্লেখ্য, দিল্লিতে আজ ২৮ মে প্রবল গরম এবং লু বজায় থাকলেও আসল খেলা ২৯ মে থেকে শুরু হবে। সূত্র বলছে, ২৯ মে দিল্লি, হরিয়ানা এবং চন্ডিগড়ে আবহাওয়া রুদ্ররূপ ধারণ করতে পারে। এমনকি এই অঞ্চলে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি আর শিলা বৃষ্টিও হতে পারে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি ৩০ মে পর্যন্ত বজায় থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উত্তরপ্রদেশে আজ ধুলিঝড় এবং প্রবল গরমের দাপট থাকবে। কিন্তু ২৯ মে গোটা রাজ্যে ঝড়ের তান্ডব শুরু হতে পারে। পশ্চিম উত্তরপ্রদেশে ২৯ মে ৮০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার গতি বেগে ঝড় ও প্রবল বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশের দিকে ঝড়ের গতিবেগ থাকবে তুলনামূলক কম। প্রায় ৬০ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর ২৮ থেকে ২৯ মে গোটা উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের ১৩টি পাতা কীভাবে পূরণ করবেন? রইল A টু Z প্রসেস

বাংলা নিয়ে যদি কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অববাহিকা ও উপকূলের জেলাগুলিতে আজ অর্থাৎ ২৮ মে দুর্যোগের পূর্বভাস রয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর তাণ্ডব এবং মুষলধারে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকাল ঝড়ো হওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য জেলা ও সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment