=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় বাড়িতে কেঁচোর উপদ্রব? তাড়াতে মেনে চলুন এই টোটকাগুলো

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই আসতে চলেছে বর্ষা। এইসময় গরমের হাত থেকে নিস্তার মিললেও সেই সঙ্গে বাড়ে ঘরে কেঁচোর (Earthworm) উপদ্রব। যেহেতু বর্ষাকালে রাস্তা ঘাটে জল জমে কাদা কাদা হয়ে যায় তাই স্বাভাবিকভাবেই বাড়ির ভিতরেও ঢুকে পড়ে কেঁচো, শামুক ও অন্যান্য অপ্রিয় পোকামাকড়। যদিও এই সমস্যা থেকে রেহাই (Get Rid Of Earthworm) পেতে অনেকেই কীটনাশক ব্যবহার করেন, কিন্তু খুব একটা লাভ হয় না। তবে চিন্তা নেই, বাড়ি থেকে কেঁচোকে সম্পূর্ণ বিদায় জানাতে আমাদের প্রতিবেদন আজ বেশ কয়েকটি টিপস নিয়ে এসেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সাদা ভিনিগার

বাড়িতে কেঁচোর হাত থেকে মুক্তি পেতে সাদা ভিনিগারের জবাব নেই। এর জন্য দুই লিটার জলে প্রায় দুই কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি বাথরুম, বেসিন এবং বাড়ির সমস্ত ড্রেনের চারপাশে ঢেলে দিন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করুন, দেখবেন ঘরে কেঁচো আসা একেবারেই বন্ধ হয়ে যাবে।

ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ

ভিজে ভাব কমান

কেঁচো সাধারণত ভিজে জায়গাতেই বেশি দেখা যায়। তাই সেক্ষেত্রে ঘর যদি আর্দ্র ও স্যাঁতসেঁতে হয়, তা হলে কেঁচোর উপদ্রব বাড়বেই। তাই অবশ্যই দিনেরবেলায় ঘরের জানলা দরজা খুলে রাখুন, এতে ঘরে ভাল করে রোদ আসতে পারবে এবং ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে।

সাবান মেশানো জল

ঘরে কেঁচো এবং কেন্নোর উপদ্রব কমাতে একটি বালতিতে সামান্য লিকুইড সাবান ও জল মিশিয়ে সেটি কেঁচো বা শামুকের গায়ে ছুঁড়ে মারুন। দেখবেন এরা তৎক্ষণাৎ নড়াচড়া বন্ধ করে দেবে। তবে সাবধান, এই জল মেঝেতে বুঝে শুনে ফেলবেন, নইলে পা স্লিপ করে হাত পা ভাঙতে পারে।

আরও পড়ুন: গরমে AC-র ঠান্ডা হাওয়াই হবে কাল! জেনে নিন শরীরে কী কী বিপদ ঘটতে পারে

ফাটল যেন না থাকে

অনেক সময় ঘরের দেওয়াল বা মেঝেতে কোনও ফাটল থাকলে সেখানে কেঁচো কেন্নোর উপদ্রব বাড়তে থাকে। তাই শীঘ্রই ভাঙা দেওয়ালের খাঁজ, বাথরুমের দেওয়াল, জলের পাইপ ফাটলমুক্ত এবং পরিচ্ছন্ন রাখুন। দেখবেন বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বর্ষার সময় আপনার বাড়িতে পোকা মাকড়ের উপদ্রব তত কমবে।

Leave a Comment