=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক, ক্ষত সারাতে শনিবার থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের পরে অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পথে নেমে ফের রাজনৈতিক কর্মসূচি (Political Programme) শুরু করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। আগামীকাল,শনিবার থেকেই এই কর্মসূচি শুরু হতে চলেছে।

রাজনৈতিক কর্মসূচি শুরু অভিষেকের

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাঝে মধ্যে এক্স পোস্টে ভিডিও বার্তা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বৈঠক ছাড়া তেমন কোনও রাজনৈতিক কর্মসূচিও করেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও NEET-এর প্রশ্ন ফাঁস কিংবা CBSE-র পরীক্ষায় অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসার পালা তাঁর। জানা গিয়েছে, আগামীকাল, শনিবার অভিষেক যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায়। সেখানে আক্রান্ত তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।

ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতাদের

ছাব্বিশের বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠে আসছিল। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন না, তা নিয়ে দলের অন্দরেও নানা প্রশ্ন উঠছিল। এমনকি তৃণমূলের অনেক নেতা এবং জনপ্রতিনিধি তৃণমূলের বিপুল হারের কারণ হিসেবে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের পরামর্শদাতা সংস্থা I PAC-এর উপর দোষ চাপিয়েছেন। কিন্তু সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি অভিষেককে। এখন দেখার শনিবার ভোট-পরবর্তী প্রথম কর্মসূচিতেই কী বার্তা দেন অভিষেক।

আরও পড়ুন: ‘বর্ডারে কাঁটাতারে বাধা দিলে এর পরিণাম …’ কড়া বার্তা মিঠুনের

প্রসঙ্গত, তৃণমূল জমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেয়েছিলেন। কিন্তু ক্ষমতার রদবদল হতেই রাজ্যের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিধি মেনে যাঁর যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই দেওয়া হবে। একজন সাংসদ হিসাবে অভিষেকের যে নিরাপত্তা পাওয়ার কথা, সেটাই সে পাবেন, তাই কাটছাঁট করা হয়েছে তাঁর নিরাপত্তা। আর নিরাপত্তায় কোপ পড়ার পর আগামীকাল, শনিবারই প্রথম কালীঘাট এলাকার বাইরে পা রাখতে চলেছেন অভিষেক।

Leave a Comment