=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

LSG-র অধিনায়কত্ব ছাড়লেন ২৭ কোটির ঋষভ পন্থ, কারণ জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারেও ভাগ্যের চাকা ঘোরেনি। একরাশ হতাশা নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) যাত্রা শেষ করতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। অধিনায়ক হিসেবে কিছুই করতে পারেননি 27 কোটি টাকার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাই একেবারে নিজে থেকেই LSG-র অধিনায়কত্ব ছাড়লেন ভারতীয় তারকা। শুক্রবার এক বিবৃতিতে সে কথা জানিয়ে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। যদিও অনেকেই মনে করছেন, পন্থ দলকে সফল করতে না পারায় দলের মালিকের সাথে মনমালিন্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে ব্যর্থ পন্থ!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে শুরু থেকেই ধাক্কা খেয়েছে LSG। একের পর এক ম্যাচে হারায় ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল ভক্তদের। প্রতিবারের মতো এবারও আশা ছেড়ে দিয়েছিলেন তাঁরা। তবে লখনউ ম্যানেজমেন্ট IPL এর মাঝপথে এসেও আশা করেছিল হয়তো ডুবতে থাকা নৌকা আবারও ভাসিয়ে দেবেন পন্থ। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। একজন দক্ষ অধিনায়ক হিসেবে এ বছর কিছুতেই নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি খেলোয়াড়।

একজন প্লেয়ার হিসেবে এ বছর দলে পন্থের অবদান বলতে 14 ম্যাচে অংশ নিয়ে 312 রান করেছিলেন তিনি। যদিও বেশিরভাগ ম্যাচে নিজের রান কাজে লাগাতে পারেননি খেলোয়াড়। পয়েন্ট তালিকা বলছে, শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে গো হারা হারের পাশাপাশি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 14 ম্যাচের মধ্যে 10টিতেই হারতে হয়েছে উত্তরপ্রদেশের এই দলকে। জিতেছে মাত্র চারটিতে। যার জেরে 8 পয়েন্ট নিয়ে তালিকার একেবারে শেষে থেকেই যাত্রা শেষ করেছে গোয়েঙ্কার দল।

 

অবশ্যই পড়ুন: যে ৪ কারণে MI-র অধিনায়কত্ব হারাতে পারেন হার্দিক পান্ডিয়া

প্রসঙ্গত, আজ লখনউয়ের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে, “লখনউ সুপার জায়ান্টস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে, ঋষভ পন্থ অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ফ্রাঞ্চাইজিও তাঁর অনুরোধ রেখেছে।” এদিন 27 কোটির প্লেয়ারের এমন সিদ্ধান্ত সম্পর্কে দল LSG জানায়, দলের অধিনায়কের আসন ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।

Leave a Comment