=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিরামিষ রান্নায় নয়া চমক, গরমের দিনে বানিয়ে ফেলুন সয়াবিন আম কাসুন্দি

প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরম আর চড়া রোদের দাপটে বেশি মশলাদার খাবার খেতে একদমই মন চায় না। এদিকে আমের (Raw Mango) দিনে এই গরমে মন খোঁজে হালকা, আরামদায়ক কিছু টক মিষ্টি ঝাল খাবার। তাই তো বাজারে কাঁচা আম থাকতে থাকতেই কাসুন্দি এবং সয়াবিন দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন সয়াবিন আম কাসুন্দি (Soybean Aam Kasundi)। খেতে লাগবে দুর্দান্ত, চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই রেসিপিটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক।

উপকরণ

সয়াবিন আম কাসুন্দি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – কাঁচা আম, সয়াবিন, আলু, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাসুন্দি, নুন, হলুদ, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

সয়াবিন আম কাসুন্দি বানাতে হলে আগের দিন রাতে সয়াবিন গুলো ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সেই জল ছেকে নিতে হবে। অন্যদিকে কাঁচা আমের খোসা ছাড়িয়ে সেটির একটি পেস্ট বের করে নিতে হবে। এবার জল ছেকে রাখা সয়াবিনগুলোতে আমের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে কাসুন্দি, সামান্য পরিমাণে নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল। সবটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন মুরগির ঝোল, চেটেপুটে খাবে সবাই

আলু গুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে সেগুলি তুলে ওই একই তেলে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে পেঁয়াজের মিশ্রণ এবং রসুনের মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পর এক এক করে আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা সামান্য নুন, হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা কষে এলে এবার ওর মধ্যে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গেই আমের মিশ্রণটা দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে কিছুটা গ্রেভি বানিয়ে নিলেই তৈরি সয়াবিন আম কাসুন্দি।

Leave a Comment