=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে DA দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে ভাগ্যের চাকা ঘুরে গেল বাংলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) দেওয়ার প্রক্তিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ নবান্নে সূত্রে এমনটাই জানা গিয়েছে। আপনিও যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে জেনে রাখুন টাকা পাবেন কিনা সে সম্পর্কে।

ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু সরকারের

এমনিতেই বকেয়া DA মামলায় আগামী জুলাই মাস অবধি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে ৩০ মে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সরকারি সংগঠনগুলির বৈঠকের কথা থাকলেও তা হবে না। এই বৈঠকটি আগামী ১ জুন, ২০২৬-এ হবে বলে খবর। এরই মাঝে আজ শুক্রবার থেকেই মূলত অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ-র টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ আপনারও যদি কাগজপত্র ঠিকঠাক থাকে এবং সরকারের অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে এই টাকা আপনিও পাবেন।

কারা টাকা পাবেন না?

কনফেডরেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘শুক্রবার সকাল থেকেই অবসরপ্রাপ্ত কর্মীরা বকেয়া ডিএ পেতে শুরু করেছেন। সরকার হঠাৎ টাকা রিলিজ করতে শুরু করেছে। আমি নিজে অর্থ দফতর থেকে খবর নিয়ে জানতে পেরেছি বিষয়টা।’ আপাতত ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস অবধি সকলের যে টাকা বকেয়া রয়েছে সেগুলি অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ ৭ বছরের বকেয়া মিলবে। যদিও এই টাকা কিন্তু সকলে পাবেন না বলে খবর।

রাজ্য অর্থ দফতর সূত্রে খবর, এখনও যে সকল কর্মী কর্মরত রয়েছেন তাঁরা এই সুবিধা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁরা কবে থেকে বকেয়া পাবেন? আশা করা হচ্ছে, আগামী ১ জুন নবান্নে যে বৈঠকটি হবে সেখানে এই বিষয়ে সরকার ও সরকারি কর্মীদের মধ্যে আলোচনা হবে তারপরেই সরকার টাকা রিলিজ করতে শুরু করবে।

Leave a Comment