=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তীব্র গরমে কমে যাচ্ছে খিদে? খাদ্যাভাসে মেনে চলুন এই টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরম (Summer) এবং তীব্র অস্বস্তিতে খুবই করুন অবস্থা রাজ্যবাসীর। আর এই মরশুমে অনেকের ক্ষেত্রেই দেখা যায় খাওয়াদাওয়া নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। ঠিকমতো খিদে পাচ্ছে না। খাবার সামনে দেখলেই বিরক্তি লাগছে। এদিকে না খাওয়ায় শরীর প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়। পাশাপাশি গরমে না খাওয়ায় (Appetite In Summer) শরীর ডিহাইড্রেট হতে শুরু করে। তাই এই সমস্যা থেকে বাঁচতে আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু টিপস নিয়ে এসেছে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক

স্বাস্থ্যকর খাবার খান

যেহেতু গরমের সময় খিদে কম পায়, তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। খাবারে মাঝে মাঝে রাখতে হবে ফল, বিভিন্ন বাদাম, পুষ্টিকর দানাশস্য, ডিম। এছাড়াও জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারেও অল্প হলেও পুষ্টিকর খাবার খেতেই হবে। এতে শরীরে এনার্জি লেভেল সঠিক থাকবে।

খাবারের পরিমাণ কমানো

পরিমাণে অল্প খান এবং বারে বারে খাবার খান। অর্থাৎ একবারে অনেকটা খাবার না খেয়ে বরং অল্প অল্প করে সারাদিনে অনেকবার খাবার খাওয়া প্রয়োজন। এর ফলে আপনি যতবার খাবার খাবেন, ততবারই আপনার শরীরে খিদের অনুভূতি তৈরি করা হরমোন নির্গত হবে।

জল পান করতে হবে

প্রচুর পরিমাণে জল পান করতে হবে। কারণ জল আমাদের খাবার হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিনে ৬ থেকে ৮ গ্লাস জল পান করলে, তা ত্বক ও স্বাস্থ্য উভয়ের জন্যই ভাল। অন্যদিকে বেশি পরিমাণে জল পান করলে শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যায় এবং পেট পরিষ্কার থাকে, যার কারণে খিদে পায়। তাই গরমে জল বেশি করে পান করুন।

আরও পড়ুন: বর্ষায় বাড়িতে কেঁচোর উপদ্রব? তাড়াতে মেনে চলুন এই টোটকাগুলো

করতে হবে শরীরচর্চা

অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি বা ঝাল খাবার না খাওয়াই ভাল। এইসব খাবার খেলে গ্যাস, অম্বলের সমস্যা হতে পারে। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। কারণ এর ফলেও আপনার খিদে বাড়বে। কার শরীরচর্চা করলে মেটাবলিজম রেট বাড়বে এবং একই সঙ্গে খাবার হজম করার শক্তিও বাড়বে।

Leave a Comment