=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফ্রি HPV টিকাকরণের সূচনা, আয়ুষ্মান মন্দির থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, শনিবার সকালে বিধাননগরের মহকুমা হাসপাতালে সার্ভিক্যাল ক্যানসারের  কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নততর করে তুলতে আয়ুষ্মান মন্দির নিয়েও বিশেষ বার্তা দিলেন তিনি।

HPV টিকাকরণ কর্মসূচিতে যোগদান মুখ্যমন্ত্রীর

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার, বিধাননগরের মহকুমা হাসপাতালে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের সহায়তায় আজ থেকেই গোটা রাজ্যে শুরু এই টিকাকরণ কর্মসূচি। সেখানেই বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাজ্যের মোট ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে একযোগে এই কর্মসূচির চাকা ঘুরল। মূলত ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীরা এই বিনামূল্যে প্রতিষেধকের সুবিধা পাবেন।”

আয়ুষ্মান মন্দির নিয়ে বিশেষ বার্তা

ক্ষমতায় আসার পর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে ভোলবদল হতে চলেছে তা নিয়ে বেশ নিশ্চিত বিজেপি সরকার মরিয়া। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, মাত্র তিন সপ্তাহে অনেক কাজ এগিয়েছে। SSKM হাসপাতালে ১০০টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে।” এছাড়াও আয়ুষ্মান মন্দির প্রসঙ্গে তিনি জানান, “দিল্লির সঙ্গে সংঘাতের রাস্তা এড়িয়ে কেন্দ্রের প্রকল্প বাংলায় পুরোপুরি রূপায়িত হতে চলেছে। আমাদের হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে ১ হাজার টাকার ওষুধ মিলবে ১০০ টাকায়। অমৃত প্রকল্পের আওতায় ৮০ থেকে ৯০ শতাংশ ভর্তুকিতে অসহায়দের চিকিৎসা দেবে সরকার এবং রাজ্যজুড়ে ৪৬৭টি জনৌষধি কেন্দ্র চালানো হবে।”

আরও পড়ুন: সহজ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? যা জানালেন অগ্নিমিত্রা পাল

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ বার্তা

উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে ‘AIIMS’ গড়ার জন্য জমি খোঁজা শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং বাকি ৪টি জেলাতেও খুব দ্রুত মেডিকেল কলেজ তৈরি হবে বলে জানান তিনি। এছাড়াও মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার দীর্ঘ ১৩ পাতার ফর্ম নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়ে এবার সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ফর্ম ফিলআপে সাহায্য করবেন বলে জানালেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, “বিন্দুমাত্র বিচলিত হবেন না। অন্নপূর্ণার ৩,০০০ টাকা সবাই পাবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান।” এর আগে অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে শীঘ্রই ফর্ম সরলীকরণ করা হবে।

Leave a Comment