=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নৈহাটি-রানাঘাট রুটে থার্ড লাইন তৈরির জন্য শুরু হবে জমি অধিগ্রহণ, বিজ্ঞপ্তি জারি রেলমন্ত্রকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একে একে জট খুলছে একাধিক রেল প্রকল্পের। সেই সাথে বাংলার বুকে নতুন নতুন রেল প্রকল্পের কাজেও হাত লাগাচ্ছে ভারতীয় রেল। সেই মতোই, বহু অপেক্ষিত কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটের তৃতীয় রেললাইন (Naihati-Ranaghat Third Line) বা থার্ড লাইন তৈরি নিয়ে মারাত্মক তৎপর ভারতীয় রেলওয়ে। সেই মর্মেই এবার নদীয়া জেলায় নৈহাটি-রানাঘাট অংশের তৃতীয় লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কথা জানিয়েছে রেল। রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই অংশে তৃতীয় লাইন তৈরির জন্য পর্যাপ্ত জমির ব্যবস্থা করতে হবে।

থার্ড লাইন তৈরি হলেই রানাঘাট দিয়ে ছুটবে একাধিক প্রিমিয়াম ট্রেন

কিছুদিন আগেই রানাঘাট রেলওয়ে জংশনের অত্যাধুনিক জিআরপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে থার্ড লাইন তৈরি করতে তৎপর রেল। এই সেকশনের তৃতীয় লাইনের কাজ শেষ হয়ে গেলেই এই অংশে বন্দে ভারতের মতো একাধিক প্রিমিয়াম ট্রেন চলাচল করতে পারবে। বিধায়কের বক্তব্য ছিল, “আগে কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর থার্ড লাইনের কাজটা শেষ হয়ে যাক… তারপরেই একে একে সব হবে।”

মাঝে শোনা গিয়েছিল, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরই রানাঘাটের থার্ড লাইনের কাজ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে রেল মন্ত্রকে। সেখানেই নাকি দ্রুততার সাথে নদিয়া জেলায় থার্ড লাইন তৈরির জন্য জমি অধিগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়। এবার সেই মতোই ভারতীয় রেল মন্ত্রকের তরফে একেবারে বিজ্ঞপ্তি দিয়ে নদীয়া জেলায় থার্ড লাইন তৈরির উদ্দেশ্যে জমি অধিগ্রহণের কথা জানানো হল।

অবশ্যই পড়ুন: আগামীকালই গঠিত হচ্ছে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী

প্রসঙ্গত, রেলের বিজ্ঞপ্তির পর রানাঘাট-নৈহাটি রুটের তৃতীয় লাইন নির্মাণের জন্য খুব শীঘ্রই জমি অধিগ্রহণ করার কাজ শুরু হতে পারে। সেই মর্মেই, এবার রেলের জায়গায় থাকা বিভিন্ন বাসিন্দাদের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট করে রেল জানিয়েছে, তৃতীয় রেললাইন তৈরির জন্য যে জায়গাগুলি রেলের প্রয়োজন সেই অংশের ক্ষতিগ্রস্তদের হাতে নদীয়ার অতিরিক্ত জেলা শাসক বা ম্যাজিস্ট্রেটের কাছে আপত্তি জানানোর জন্য আগামী 30 দিন সময় রয়েছে। শোনা যাচ্ছে, রানাঘাট-নৈহাটি অংশে থার্ড লাইন তৈরি করা গেলে আগামী দিনে বন্দে ভারত, সাইরাং এক্সপ্রেসের মতো ট্রেন ছুটবে এই অংশ দিয়ে।

Leave a Comment