=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অধিনায়কত্ব কাড়া হতে পারে সূর্যকুমারের থেকে, গম্ভীরদের সাথে বৈঠক BCCI-র!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত দুর্দান্ত ছন্দে থাকলেও নিজের ভাগ্য ফেরাতে পারছেন না অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিগত দিনগুলিতে একজন দক্ষ অধিনায়ক হিসেবে কাজের কাজ করে দেখাতে পারলেও একজন ব্যাটসম্যান হিসেবে বারবার ডাহা ফেল করেছেন এই খেলোয়াড়। যার কারণে আগেই জল্পনা বেড়েছিল এবার হয়তো ভারতীয় দলের অধিনায়কের পদ হারাতে হতে পারে তাঁকে। অবশেষে শোনা যাচ্ছে, এবার নাকি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হাতছাড়া হচ্ছে সূর্যর। প্রকাশ্যে আসা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা হয়েছে, তাতেই বাদ পড়তে পারেন স্কাই।

অধিনায়কত্বের সাথে সাথে দলে জায়গা হারাবেন সূর্য!

প্রকাশ্যে আসা কয়েকটি রিপোর্টে দারি করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রধান কোচ গৌতম গম্ভীর সহ নির্বাচন কমিটির প্রধানের সাথে একটি বিশেষ বৈঠক করেছে। আর সেখানেই নাকি সিদ্ধান্ত হয় সূর্যকুমারের চরম ব্যর্থ থেকে সামনে রেখে তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে অপসারণ করা হতে পারে। মনে করা হচ্ছে, সূর্য যদি ভারতীয় দলের অধিনায়কত্ব হারান সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান হিসেবে তাঁর জায়গা আর থাকবে না টিম ইন্ডিয়ায়।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি সূর্যকুমারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়, সেক্ষেত্রে ভারতীয় টি-টোয়েন্টি দলেও জায়গা হারাতে পারেন এই খেলোয়াড়। কেননা, একসময়ের দাপুটে ব্যাটসম্যানের বর্তমানে যা হাল তাতে তিলক বর্মা, বৈভব সূর্যবংশীদের মতো প্লেয়াররা থাকতে সূর্যকে মাঠে নামিয়ে আর নতুন করে ব্যর্থতা দেখতে চাইবে না BCCI।

অবশ্যই পড়ুন: ‘পড়িয়ে কী হবে’ শুনেছিল বাবাহীন মেয়ে, মোমবাতির আলোয় পড়ে UPSC ক্র্যাক, আজ IPS ইলমা

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বারবার নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়েছেন সূর্য। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট করতে নেমে 8 ম্যাচে অংশ নিয়ে 242 রান করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও আমেরিকার বিরুদ্ধে 84 রানের একটি ইনিংস খেলতে দেখা গিয়েছিল স্কাইকে। মূলত সে কারণে, ভারতীয় ক্রিকেট বোর্ড এবার সূর্যর জায়গায় বিকল্প এবং দক্ষ একজন প্লেয়ারকে বসাতে চাইছে।

Leave a Comment