=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার ট্রেনের খাবারে পোকামাকড় ধরবে AI! বড় পদক্ষেপ IRCTC-র

অনন্যা সরকার, কলকাতাঃ ভারতবর্ষে রেলে সফর করার সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পছন্দ করে। কেননা ট্রেনে উপলব্ধ খাবারগুলিতে অনেক সময়ই পোকামাকড় আরশোলা খুঁজে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। ট্রেনে পরিবেশিত খাবার সংক্রান্ত একাধিক অভিযোগ দীর্ঘ দিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। এই আবহে এবার আইআরসিটিসি (IRCTC) এই সমস্যা কমানোর জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার এআই (AI) চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইআরসিটিসির প্রত্যেকটি রন্ধনশালায় নজরদারি রাখা হবে। খাবারের গুণমান যাতে বজায় থাকে এবং সেটি যাতে স্বাস্থ্যকর হয় তাই জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে আইআরসিটিসি। 

এবার আইআরসিটিসির ৮০০ রান্নাঘরে এআই চালিত সিসিটিভি 

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) ভারতীয় রেলের টিকিট বুকিং, পর্যটন সম্পর্কিত পরিষেবা প্রদানের পাশাপাশি ক্যাটারিং-এর সমস্ত দায়িত্ব পালনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাই যাত্রীদের সঠিকভাবে খাবার পরিবেশন করার সম্পূর্ণ দায়িত্ব আইআরসিটিসি-র ওপর থাকে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় ট্রেনে উপলব্ধ খাবারগুলি স্বাস্থ্যকর হয় না। কখনও পোকামাকড় যুক্ত আবার কখনও নষ্ট হয়ে যাওয়া খাবার পরিবেশনের খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। 

আরও পড়ুনঃ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, জুলাই অবধি বিশেষ ট্রেন রেলের

এ সমস্যা এড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থাটি। সারা দেশে ৮০০টিরও বেশি রন্ধনশালা থেকে রেলে খাবার সরবরাহ হয়। আরো ভালো এবং পরিচ্ছন্ন খাবার যাত্রীদের পরিবেশনের জন্য এবার আইআরসিটিসি প্রতিটি কিচেনে এআই চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করবে। এর ফলে আরো ভালোভাবে খাবার পরিবেশন করা এবং খাবারের গুণমান বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment