সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রুপির (Indian Rupee) পতন ঠেকাতে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করল আরবিআই (Reserve Bank of India)। ধুঁকতে থাকা টাকাকে শক্তিশালী করার জন্য বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক । আর এই সিদ্ধান্ত সামনে আসতেই ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। আজ দিনের শুরুতেই ৫০ পয়সা শক্তিশালী হয়ে ৯৫.২৪ এর স্তরে পৌঁছেছে ইন্ডিয়ান রুপি।
বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা বিদেশী বিনিয়োগকারী সংস্থাগুলি এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এমনকি ২০২৬ এর ১ এপ্রিল থেকেই তা কার্যকর হয়েছে। যদিও এর আগে বিদেশী লগ্নিকারীদের কাছ থেকে এক বছরের বেশি সময় ধরে তালিকাভুক্ত বন্ডের উপর আনুমানিক ১২.৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। কিন্তু তা তুলে দেওয়ার কারণে আবারও লাভের মুখ দেখছে রুপি।
সরকারের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম দিনের পর দিন ঊর্ধ্বগতিত ঠেকেছে। আর যেহেতু ভারতকে তার ৮৭% তেল বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, তাই বৈদেশিক মুদ্রার ভান্ডারে পড়ছে টান। যার কারণে দিনের পর দিন অবমূল্যায়ন হচ্ছে দেশীয় টাকার। এমনকি বিদেশী বিনিয়োগকারীরাও ঝুঁকিপূর্ণ বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নিচ্ছে। যে কারণে আরও পতন হচ্ছিল ভারতীয় টাকার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশীদের কাছ থেকে সরকারি বন্ডকে আরও আকর্ষণীয় করছে কেন্দ্র।
আরও পড়ুন: বনগাঁ বিতর্কে নতুন মোড়, অভিনেত্রী মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট গঠন
বড়সড় পদক্ষেপ আরবিআই-র
এদিকে কেন্দ্রের পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও টাকার দরপতন ঠেকাতে একাধিক পদক্ষে গ্রহণ করেছে। প্রথমত, ফুলি এক্সসেবল রুটের আওতায় ১৫ বছর, ৩০ বছর আর ৪০ বছর মেয়াদের সমস্ত নতুন সরকারি বন্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার কারণে বিদেশে বিনিয়োগকারীরা এই বন্ডগুলিতে সহজেই বিনিয়োগ করতে পারছে। দ্বিতীয়ত, জেনারেল রুটের আওতায় বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সীমা কিছুটা শিথিল করা হয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, সরকারের কর ছাড় এবং আরবিআই-র পদক্ষেপ মিলিয়ে আগামী দিন ভারতের ঋণ বাজারে বিদেশি অর্থের প্রবাহ অনেকটাই বাড়তে পারে। এমনকি এতে ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় টাকা।